মোঃ নূরুল ইসলাম, চাটমোহর (পাবনা)
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে পাবনা-৩ এর বিএনপির মনোনয়ন বঞ্চিত নেতারা মাঠ ছাড়ছেন না। এলাকার বিভিন্ন স্থানে ধারাবাহিক কর্মসূচি পালনের মধ্য দিয়ে দলেরশীর্ষ নেতাদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন পাবনা-৩ এরি বএনপির এক আংশ।
বিএনপি’র দলীয় প্রার্থী পরিবর্তনের দাবিতে পাবনা-৩ (চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর) নির্বাচনী এলাকার সাবেক সংসদ সদস্য ও চাটমোহর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক কে,এম আনোয়ারুল ইসলাম ও সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাবেক সদস্য সচিব এইচ ইসলাম হীরার নেতৃত্বে বিশাল মশাল মিছিল করেছে বিএনপি’র এক অংশ।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাত ৮টায় এ মিছিলটি বাস স্ট্যান্ড থেকে শুরু হয়ে বালুচর খেলার মাঠে গিয়ে শেষ হয়।
এ সময় বিএনপি’র বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা পাবনা-৩ (চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর) নির্বাচনী এলাকায় বর্তমান প্রার্থী হাসান জাফির তুহিনকে পরিবর্তন করে চাটমোহর থেকে বিএনপি’র দলীয় প্রার্থীকে মনোনয়নের আহ্বান জানান কেন্দ্রীয় কমিটির কাছে।
অভিযোগ করে বক্তারা আরও বলেন, দলের মনোনয়ন পাওয়া কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিন কখনও এলাকায় আসেননি। তুহিন যেহেতু কেন্দ্রীয় নেতা, তাঁকে বিভাগীয় শহরে মনোনয়ন দেওয়া হোক। এই আসনে চাটমোহর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য এম আনোয়ারুল ইসলাম এবং সাবেক সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান হাসাদুল ইসলাম হীরা এই দুজনের মধ্যে যে কোনোএকজনকে প্রার্থী করার দাবি জানান তারা।
