মশাহিদ আহসদ, মৌলভীবাজার: সংবাদপত্রকে সমাজের আয়না আখ্যা দিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি বলেছেন, সংবাদমাধ্যমের আয়নায় সমাজের দোষ-ত্রæটি ধরা পড়ে। তবে স্বাধীনতার পর ১৯৭৫ সালে সংবাদমাধ্যমের ওপর আঘাত আসে, বহুদলীয় গণতন্ত্রের পরিবর্তে একদলীয় শাসনব্যবস্থা কায়েমের সিদ্ধান্ত নেওয়া হয় এবং চারটি সংবাদমাধ্যম ছাড়া অন্যগুলোর অস্তিত্ব রাখা হয়নি বলে তিনি উল্লেখ করেন। স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‚মিকা নিয়ে প্রশ্ন তুলে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, “আমরা সৌভাগ্যক্রমে একজন স্বরাষ্ট্রমন্ত্রী পেয়েছি। তিনি সকল মন্ত্রণালয়ে সার্ভিস দেন। তার প্রাইম ডিউটি হচ্ছে নিজের মন্ত্রণালয়ের লোক আফটার করা।” তিনি অভিযোগ করেন, মাদক ও অস্ত্র নিয়ন্ত্রণ কিংবা সমাজে শৃঙ্খলা ফিরিয়ে আনার ক্ষেত্রে দৃশ্যমান অগ্রগতি নেই। আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে ভালো, সরকারের এমন দাবির মাপকাঠি কী, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। শনিবার (২৪ অক্টোবর) সকাল ১১টায় মৌলভীবাজার সার্কিট হাউসের মুন হলরুমে ইলেকট্রনিক, অনলাইন ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। এ সময় ডা. শফিকুর রহমান স্থানীয় নির্বাচনের সুষ্ঠু পরিবেশ, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও বক্তব্য দেন। এসময় উপস্থিত ছিলেন- অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের (কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল) মো. ফখরুল ইসলাম (আমীর, সিলেট মহানগর), মৌলভীবাজার জেলা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার মো. শাহেদ আলী, জেলা সেক্রেটারি মো. ইয়ামীর আলী জামায়াতে ইসলামীর স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
