এম এস নুরানী কিন্ডার গার্টেনে বৃত্তি প্রদান ও পুরুস্কার বিতরন অনুষ্ঠিত

বিশেষ প্রতিবেদক/
আটঘরিয়ার দেবোত্তরে অবস্থিত এম এস (মিনারা-সেলিম) নুরানী কিন্ডারগার্টেনের ছাত্র-ছাত্রীদের মাঝে বৃত্তি প্রদান ও বার্ষিক পুরুস্কার বিতরন উপলক্ষে ২৭ নভেম্বর কেজি স্কুল মাঠ প্রাঙ্গনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত কিন্ডারগর্টেনের প্রতিষ্ঠাতা সভাপতি, সাংবাদিক কলামিস্ট এবাদত আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উক্ত প্রতিষ্ঠানের প্রধান উপদেষ্টা ও দেবোত্তর ডিগ্রি কলেজের অধ্যক্ষ সাইদুর রহমান বক্তব্য দেন এবং ছাত্র-ছাত্রীদের হাতে বৃত্তির অর্থ, সন্মাননা ও পুরুস্কার সামগ্রি তুলে দেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দেবোত্তর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবা মায়া, বাংলাদেশ কিন্ডার গার্টেন সোসাইটি আটঘরিয়া শাখার সভাপতি মোঃ আমিরুল ইসলাম। সহকারী শিক্ষক মোছাঃ মলি খাতুনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন এম এস নুরানী কিন্ডার গার্টেনের প্রধান শিক্ষক মোছাঃ শারমিন আক্তার । আরো বক্তব্য দেন টেবুনিয়া কে জে এ কিন্ডার গার্টেন এন্ড হাইস্কুলের প্রধান শিক্ষক মিনারা খাতুন। অভিভাবকদের মধ্যে বক্তব্য দেন মাওলানা আলী আজগার ও আফরোজা বুল বুল প্রমুখ। এসময় কার্য নির্বাহী সদস্য সৈয়দ সাইফুল ইসলাম, আব্দুল হাকিম, ছাত্র-ছাত্রীদের অভিভাবক, শিক্ষক মন্ডলী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।