আবু ইসহাক, সাঁথিয়াঃ পাবনার আতাইকুলা থানার শোলাবাড়িয়ায় বর্ণবীপ মডেল স্কুল এন্ড কলেজে পাশে অবসর সময় ও বিনোদনের জন্য সাদর আমন্ত্রণ। পাবনা- কাশিনাথপুর মহাসড়কের মাধপুর বাজার হতে মাত্র কয়েক শ গজ পুর্বদিকে। শোলাবাড়িয়া নামক স্থানে বর্ণদ্বীপ স্কুল এন্ড কলেজের পাশে অবস্থিত গার্ডেন ভিউ ক্যাফে। অবসর প্রাপ্ত শিক্ষক মোঃ শাহজাহান আলী জানান, অবসর সময় কাটানোর জন্য বিশেষ করে বিকালে অজ পাড়া গ্রামে একটু সময় কাটানোর জন্য চা, কফিসহ হালকা খাবারে সপরিবারে বিনোদনের জন্য তিনি এ ক্যাফের আয়োজন করেন। প্রতিদিন খোলা থাকবে এ ক্যাফে। অবসর প্রাপ্ত প্রফেসর আবুল বাসার, প্রফেসর শাহজাহান আলী, অবসরপ্রাপ্ত পুলিশ আঃ সামাদ, কর্মজীবী নুরুল ইসলাম, সৌদি আরব প্রবাসী ফরিদ আহমেদ, ব্যবসায়ী দুলাল প্রামানিকসহ অনেকে বলেন এ ক্যাফেতে এসে ভাল লাগছে। অন্যদের আসার আমন্ত্রণ জানান।
