সাপ্তাহিক অভিবাদনের সাথে রোটার‌্যাক্ট ক্লাব অব কুমিল্লা মহানগরের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাত

আজিম উল্যাহ হানিফ :
গত (২৪.১০.২০২৫) শুক্রবার ইন্টারন্যাশনাল সংগঠন- ‘রোটার‌্যাক্ট ক্লাব অব কুমিল্লা মহানগর’র ২০২৫-২০২৬ সেশনের কমিটির নেতৃবৃন্দ কুমিল্লা নগরীর বাগিচাগাঁও সাপ্তাহিক অভিবাদন পত্রিকার সম্পাদক আবুল হাসানাত বাবুল, ব্যবস্থাপনা সম্পাদক পারভীন হাসানাতের সাথে সৌজন্য সাক্ষাত করেন। ক্লাবের প্রেসিডেন্ট রো: রাব্বী খন্দকার হৃদয়ের নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন ক্লাবের ভাইস প্রেসিডেন্ট খাজিনা খাজি, পিপি পিন্টু চন্দ্র সরকার, আইপিপি রো. সাবেকুন নাহার মজুমদার সনি,ক্লাব সেক্রেটারি আজিম উল্যাহ হানিফ, কমিউনিটি সার্ভিস ডিরেক্টর খাদিজা ইয়াসমীন নেয়ামা, ইন্টারন্যাশনাল সার্ভিস ডিরেক্টর আহমেদ অন্তর প্রমুখ।