বেড়ায় পাথর ভর্তি ট্রাকে বিদেশী মদ ও ফেন্সিডিল সহ আটক ২

আবু ইসহাকঃ পাবনার বেড়ায় ফেন্সিডিল ও বিদেশি মদসহ দুইজনকে আটক করেছেন বেড়া মডেল থানা পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে বেড়া মডেল থানার অফিসার ইনচার্জ এ.কে. এম হাবিবুল ইসলাম এর দিক নির্দেশনায় এসআই আলী আজম সহ সঙ্গীও ফোর্স নিয়ে সোমবার সন্ধ্যার দিকে কাগমাইর পাড়া মানিক – মেহেদী হাসান ফুড কর্ণার এর ২০ গজ পশ্চিম থেকে ঢাকাগামী পাথর ভর্তি একটি ট্রাক থেকে ১৫ বোতল বিদেশী মদ ও ১৫০ বোতল ফেন্সিডিল সহ ট্রাক ড্রাইভার হাবিবুর রহমানের ছেলে সামাউল (৩১) ও কুসুম মন্ডল এর ছেলে হেলপার রফিকুল (৩০) কে আটক করা হয়। দুইজনই মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার বাসিন্দা।

বেড়া মডেল থানার অফিসার ইনচার্জ, এ.কে. এম হাবিবুল ইসলাম জানান গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি কুমিল্লা থেকে ঢাকার গাবতলীর উদ্দেশ্যে পাথর বোঝাই ট্রাকে মাদক আছে। সেই ধারাবিকতায় পাবনা – ঢাকা মহায়ড়ক সংলগ্ন বেড়া কাগমাইর পাড়া এলাকায় পাকা রাস্তার উপর হতে ঢাকা মেট্রো – ১৫-৪৮১৯ পাথরভর্তি ট্রাক থেকে
১৫০ বোতল ফেন্সিডিল এবং ১৫ বোতল বিদেশি মদসহ দুই জনকে আটক করা হয়েছে, যার আনুমানিক বাজার মূল্য ৩ লক্ষ টাকা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপূর্বক আসামীদের আদালতে প্রেরণ করা হবে। তিনি আরো জানান মাদকের বিরুদ্ধে অভিযান অবহ্যত থাকবে।