অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে :
বরিশালের আগৈলঝাড়ায় মাদক ব্যবসার সাথে জড়িত থাকার সংবাদ অনলাইন পোর্টাল বরিশাল রূপান্তরে প্রকাশ হওয়ায় আগৈলঝাড়া উপজেলায় যুবদল নেতার সংবাদ সম্মেলন। গত ১৭ অক্টোবর বরিশাল রূপান্তর নামক একটি অনলাইন পোর্টালে আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের চক্রিবাড়ি গ্রামের নাজমুল হোসেনসহ কয়েকজন মাদক ব্যবসার সাথে জড়িত থাকার বিষয়ে সংবাদ প্রচারিত হয়। প্রচারিত সংবাদ ভিত্তিহীন এবং মিথ্যা দাবি করে শনিবার (১৮অক্টোবর) রাতে আগৈলঝাড়ায় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন বাগধা ইউনিয়নের চক্রিবাড়ি গ্রামের মৃত. শামচুল হক হাওলাদার ছেলে যুবদল নেতা নাজমুল হোসেন। তিনি তার লিখিত বক্তব্যে বলেন, গত ১৩ সেপ্টেম্বর বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ মাদকস¤্রাট শাহাদাত হোসেন পিযুষকে স্থানীয় লোকজনের সহযোগিতায় আমরা আটক করে পুলিশের কাছে সোপর্দ করি। একারণে পিযুষসহ তার সহযোগীরা আমার উপর ক্ষিপ্ত হয়। যে কারণে বাগধা ইউনিয়ন ছাত্রদল সভাপতি মুহিদ হাওলাদারকে ১২ অক্টোবর রাত ১০টায় আস্কর বাজার থেকে অপহরণ করে নিয়ে যায় পিযুষের সহযোগী আশিষ হালদার। রতœপুর ইউনিয়নের মোহনকাঠী ধরাধর দীঘিরপাড় নিয়ে শারীরিক নির্যাতন করে তাকে দিয়ে আমার নামসহ স্থানীয় জসিম হাওলাদার, মেহেদী হাসান, ফয়সাল হাওলাদারের নাম মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা বলানো হয়। এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রতœপুর ইউনিয়ন বিএনপি’র সদস্য সচিব রিপন শাহ, ইউনিয়ন বিএনপি’র যুগ্ন-আহ্বায়ক লিয়াকত আলী মিয়া, শফিকুল ইসলাম ফারুক আকন, রেজাউল করিম, ওয়ার্ড বিএনপি নেতা মো. শহিদ মিয়া ও শাহজাহান হাওলাদার প্রমুখ।
