কামরুল হাসান, টাঙ্গাইল প্রতিনিধ : টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় ট্রেনে কাটা অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করা হয়েছে।
সোমবার দুপুরে কালিহাতীর এলেঙ্গা হাকিমপুর এলাকার নির্জন স্থান থেকে লাশটি উদ্ধার করা হয় বলে টাঙ্গাইল রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই হারুন অর রশিদ জানান।
পুলিশ জানায়, নারীর বয়স ৩০ থেকে ৩৫ হবে। লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। ময়নাতদন্তের পর পরিচয় শনাক্ত করে লাশ হস্তান্তর করা হবে।
এসআই হারুন অর রশিদ বলেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
