যশোরে ১০ হাজার পিস ইয়াবাসহ আটক এক

ইয়ানূর রহমান : যশোরে সোহাগ পরিবহনের একটি বাস থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক হয়েছে।
আটককৃত মহিবুর রহমান রিমন চট্টগ্রামের সীতাকুণ্ড থানার মাছিজিদ্দা কুমিরা গ্রামের শাহ আলমের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের পরিদর্শক নাজমুল হোসেন খান জানান,গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১২ অক্টোবর) রাত সাড়ে নয়টায় এক অভিযান পরিচালনা করা হয়। সদর উপজেলার মনোহরপুর গ্রামের যশোর-মাগুরা মহাসড়কের মেসার্স সিদ্দিক বিশ্বাস ফিলিং স্টেশন এলাকায় সোহাগ পরিবহনের একটি বাস তল্লাশি করার সময় বাসযাত্রী মহিবুর রহমান রিমনের দেহ তল্লাশি করে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, আটক রিমনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রিমন চট্টগ্রাম থেকে ইয়াবার চালান এনে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করতেন।#