কিশোরগঞ্জে মিথ্যা সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জের চৌধুরীহাটি এলাকায় মিথ্যা চুরির অভিযোগ দিয়ে টাকা আদায় ও মানববন্ধনসহ সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার ।

সোমবার বিকেলে কিশোরগন্জ বিএমইউজে কার্যালয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য ও বক্তারা বলেন, কিশোরগঞ্জ সদর উপজেলার মাইজখাপন ইউনিয়নের চৌধুরী হাঁটি এলাকার সম্প্রতি অটোরিকশা চুরির ঘটনা ভিন্ন খাতে নিয়ে হাতিয়ে নিয়েছে প্রায় লাখ টাকা।
এলাকাবাসী প্রকৃত ঘটনা উদঘাটন করে পুনরায় গ্রাম সালিশে চুরির ঘটনার সাথে জড়িত আসল চুরকে সাক্ষ্য প্রমানসহ ধরা পড়ে শাহীন গংরা চুরির ঘটনায় জড়িত ও জালাল উদ্দীন নির্দোশ প্রমাণিত হয়।
কিন্তু চুর সিন্ডিকেট জালালের টাকা ফেরত না দিয়ে উল্টো জালালের বিরুদ্ধে মানববন্ধন করে সংবাদ প্রকাশ করায়।
এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যে সৃষ্টি হয়েছে।
সেই সাথে প্রকৃত অপরাধী সিন্ডিকেট মিলে টাকা মেরে দেয়ার সমালোচনা সহ তীব্র নিন্দা জানাচ্ছেন এলাকাবাসী।
সংবাদ সম্মেলনে গ্রাম সালিশ কমিটির সভাপতি গিয়াস উদ্দিন বলেন,হাজারো জনতার সম্মুখে চুরির ঘটনায় জালাল নির্দোশ ও শাহীন, শাহআলম, দেলোয়ার ও দিগন্ত চুর হিসেবে প্রমাণিত হয়েছে।
সালিশে থাকা সাবেক মেম্বার ভুট্টাো মিয়া বলেন, চুর সিন্ডিকেট এক হয়ে জালালের বিরুদ্ধে মানববন্ধন ও ষড়যন্ত্র করছে। চুরির ঘটনা ভিন্ন খাতে নিয়ে জালালের ৭০ হাজার টাকা মেরে দেয়ার পরিকল্পনা করছে তারা।
ভোক্তভোগী জালাল বলেন,আমিও গত জুলাই মাসে কিশোরগঞ্জ আদালত নং১ শাহীন, শাহআলম,দেলোয়ার ও দিগন্তের নামে ৩৪১,৩২৩,৩৬৪,৩৮৬,৫০৬,১৪৪/১৪৫ একটি মামলা করি যাহার নং-৪০৬/২০২৫ এবং ৯/১১২০২৫ তারিখে আরেকটি মামলা করি যাহা তদন্তের জন্য রয়েছে।
এসব বিষয়কে কেন্দ্র করে চুরি ও মাদকের ব্যবসায়ী শাহীন গংরা আমার বিরুদ্ধে মানববন্ধনসহ অপপ্রচার করছে।
আমি পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারাদের কাছে অনুরোধ করব।
বিষয় গুলো আমলে নিয়ে প্রকৃত ঘটনা উদঘাটন করে দোষীদের বিচারের আওতায় আনার জন্য।