পাবনায় ভটভটি গাড়ির চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল চালক নিহত

মোঃ নূরুল ইসলাম, চাটমোহর (পাবনা) ঃ
পাবনার আটঘরিয়ায় মোটরসাইকেল ও মাছ ভর্তি ভটভটি গাড়ির চাকায় পিষ্ট হয়ে সেলিম হোসেন (১৬) নামক এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে।
শুক্রবার (৩ অক্টোবর) সকাল সাড়ে আটটার সময় লক্ষণপুর ব্রিজ ভাঙা নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছে স্থানীয় ইউপি সদস্য আব্দুল রব।
ঘটনার সুত্রে জানা গেছে, উপজেলার চাঁদভা ইউনিয়ন লক্ষণপুর ভিটাপাড়া গ্রামের জুয়েল হোসেনের ছেলে সেলিম হোসেন ঘটনার দিন সকালে একই গ্রামের তার মামা সোহেল রানার বাড়িতে দাওয়াত খেতে যায়।
এসময় মোটরসাইকেল নিয়ে বাড়ির সামনে লক্ষনপুর সড়কে ঘুরাঘুরি করছিলেন সেলিম হোসেন। অপর দিক থেকে ছেড়ে আসা দ্রুত গামী মাছ ভর্তি একটি ভটভটি গাড়ি দেখে মোটরসাইকেল চালক সেলিম হাইড্রোলিক ব্রেক ধরলে লক্ষ্ধসঢ়;মণপুর ভাঙা ব্রিজের সামনে পাকা রাস্তার উপর ছিটকে পড়ে গুরুতর আহত হয়।
এসময় দ্রুতগামী মাছ ভর্তি ভটভটি গাড়ি তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়।
এসময় স্থানীরা দ্রুত সেলিমকে মুর্মুর্ষ অবস্থায় উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।