মোঃ নূরুল ইসলাম, চাটমোহর (পাবনা) ঃ
শারদীয়া দুর্গাপূজা উপলক্ষে পাবনা-৩ আসনের সাবেক এমপি, বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, চাটমোহর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী কে এম আনোয়ারুল ইসলাম হিন্দু সম্প্রদায়ের মানুষের সাথে পূজার শুভেচ্ছা বিনিময় করেছেন। বুধবার (১ সেপ্টেম্বর) সকাল থেকে রাত পর্যন্ত তিনি চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর উপজেলার বেশ কয়েকটি পূজামন্ডপ পরিদর্শন করেন। এসময় তিনি একাধিক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন এবং শুভেচ্ছা বিনিময় করেন। তাঁর সাথে বিএনপি ও অঙ্গ সংগঠণের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
