সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ
আর্থিক সংকট ও নানাবিধ সমস্যা জনিত কারনে নাটোরের সিংড়ায় শোলাকুরা মহল্লায় পরিচালিত চলনবিল জামিয়া ইসলামিয়া মহিলা মাদ্রাসা বন্ধের সিদ্ধান্ত গ্রহন করেন মাদ্রাসা কর্তৃপক্ষ
সোমবার(২৯ সেপ্টেম্বর) সিংড়া উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামায়াত পরিচালিত মহিলা মাদ্রাসা নীতি নির্ধারনী কমিটির আয়োজিত এক জরুরী বৈঠকে এ সিদ্ধান্ত নেয় মাদ্রাসা কমিটি
বর্তমানে বিভিন্ন এলাকায় মাদ্রাসার নামে আর্থিক সহায়তা উত্তলন সহ নানাবিধ সমস্যার সম্মুখীন হওয়ায় পর্যালচোনার ভিক্তিতে এ সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ
সাম্প্রতিক সময়ে চলনবিল আল জামিয়া ইসলামিয়া বালিকা মাদ্রাসার নামে বিভিন্ন এলাকায় কমিশনে দিনমজুর দ্বারা আর্থিক সহায়তার অভিযোগ পাওয়া যায় এবং তা বিভিন্ন জাতীয় গণমাধ্যম সহ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ হলে উক্ত মাদ্রাসায় মাদ্রাসার কর্তৃপক্ষের পক্ষে
মুহাতামিম সাইফুল্লাহ এবং সিংড়া মহিলা মাদ্রাসা নীতি নির্ধারনী কমিটি একটি জরুরি বৈঠকের সিদ্ধান্ত নেয়
মহিলা মাদ্রাসা নীতি নির্ধারনী কমিটির আয়োজিত জরুরি সভায় সকল অভিযোগের সত্যতা মিললে এ সিদ্ধান্ত নেয় উভয় পক্ষের সম্মতিতে।
এসময় উপস্থিত ছিলেন মুফতি সোহাইল আহমদ, হাফেজ জিয়া, মুফতি শাহাদাত, সাংবাদিক মোল্লা এমরান আলী রানা,মাওলানা তানজিল আহমদ, মুফতি আলী হাসান,মাওলানা সাইফুল ইসলাম প্রমুখ
