বেড়ায় ৬৩ টি পূজা মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে

ওসমান গনি, বেড়া ( পাবনা) প্রতিনিধি ঃ
পাবনার বেড়ায় ৬৩ টি পূজামন্ডপে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা আজ রোববার থেকে শুরু হয়েছে।
সারাদেশের ন্যায় পাবনার বেড়া উপজেলায় দূর্গাপূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এবং সুষ্ঠুভাবে পূজা সম্পন্ন হয় তাঁর জন্য বেড়া উপজেলা প্রশাসন সবধরনের প্রস্তুতি গ্রহণ করেছে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মোরশেদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
নাকালিয়া সাঁড়াশিয়া সার্বজনীন শ্রী শ্রী মহাপ্রভুর মন্দিরের সভাপতি কৃষ্ণ কুমার কুন্ডু এবং সাধারণ সম্পাদক স্বপন কুমার কুন্ডু স্বর্ণকার বলেন , দূর্গাপূজা উপলক্ষে বেড়া উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে প্রত্যেক পূজা মন্ডপে ৫শ কেজি করে চাল বরাদ্দ দিয়েছে ।
২৮ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে পূজা ৫ দিন ব্যাপী উৎসব শেষে ২রা অক্টোবর বিজয় দশমীর মধ্যে দিয়ে রাত ৮ টায় প্রতিমা বিসর্জনে এ পূজার পরিসমাপ্তি ঘটবে বলে তারা এ প্রতিবেদক কে জানান। এ বছর বেড়া পৌরশহর ও উপজেলার ৯টি ইউনিয়নে মোট ৬৩টি পূজামন্ডপে দূর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।