আবু ইসহাক সাঁথিয়া প্রতিনিধিঃ সাঁথিয়া উপজেলার নন্দনপুর ইউনিয়নের বোয়াইলমারী বাজারে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৬ সেপ্টেম্বর শুক্রবার
বিকালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও সহযোগী সংগঠন নন্দনপুর ইউনিয়ন শাখার আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ৬৮ পাবনা -১ সাঁথিয়া উপজেলার মনোনয়ন প্রত্যাশী ভিপি শামসুর রহমান। তিনি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিতে উদাত্ত আহবান জানান।
আজিমুদ্দিন খানের সভাপতিত্বে আরো বক্তব্য দেন বিশেষ অতিথি ফজলুল বারী সান্টু সাবেক সহসভাপতি সাঁথিয়া উপজেলা বিএনপি, শাহজাহান আলী সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক উপজেলা বিএনপি, মাসুদরানা মাছিম, বজলুর রহমান
প্রমুখ। অনুষ্ঠানে বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
