এবাদত আলী
বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) কর্তৃক সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের আয়োজন করা হয় পাবনা প্রেসক্লাব মিলনায়তনে। গত ১২ ডিসেম্বর থেকে ১৪ ডিসেম্বর ২০১০ খ্রিঃ পর্যন্ত তিন দিনের এই প্রশিক্ষণ কর্মশালায় ২৬ জন অংশগ্রহণকারি সাংবাদিকের মধ্যে আমার নামও অন্তর্ভুক্ত ছিল। পাবনা প্রেসক্লাবের সদস্য হওয়ার সুবাদে আমার নাম অন্তর্ভক্ত করা হয়।
সে মোতাবেক আমি ১২ ডিসেম্বর রোববার অগ্রহায়ণের শেষপ্রান্তে শীতের কুয়াশাঘন সকাল সাড়ে ৯টার সময় প্রশিক্ষণস্থল পাবনা প্রেসক্লাব মিলনায়তনে উপস্থিত হই এবং নাম রেজিস্ট্রেশন করাই। আমার সাথে আরও যে সকল সাংবাদিক এই কর্মশালায় অংশগ্রহণ করেন তাঁরা হলেন, মো¯তাফা সতেজ, ইয়াছিন আলী মৃধা রতন, এমজি বিপ্লব চৌধুরি,আহমেদুল হক রানা, আখিনুর ইসলাম রেমন, ছিফাত রহমান সনম, জিকে সাদী, আব্দুল হামিদ খাঁন, হাসান আলী, সরোয়ার উল্লাস, কাজি মাহবুব মোর্শেদ বাবলা, সৈকত আফরোজ আসাদ, আহমেদ হুমায়ূন কবির তপু, আবুল কালাম আজাদ, আরিফ আহমেদ সিদ্দিকী, শাহিনুর রহমান শাহিন, জুনায়েদ হোসেন খান মামুন, আব্দুর রশিদ, আলাউদ্দ্নি আহমেদ,মাহবুবা কাজল, সৈয়দ পাপলু, মো: আব্দুল্লাহ, অজয় রায়, রফিকুল ইসলাম সুইট ও সুসাšত কুমার সরকার।
পাবনা জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালক দুলালচন্দ্র বিশ্বাস প্রধান আতিথি হিসাবে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করলেন। তিনি তার উদ্বোধনী ভাষণে বলেন, পাবনা অনেক দিক দিয়ে স্মরনযোগ্য। কৃষক বিদ্রোহ, পলো বিদ্রোহ ও ফরায়েজি আন্দোলন এবং ১৯৭১ সালের মুক্তিযুদ্ধেও জেলাবাসী অবদান রখেছেন। এখানে কৃষি উৎপাদনও ভালো। বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর এ অঞ্চলে অনেকদিন থেকেছেন। লিখেছেন সোনার বাংলার কথা। এখানে অনেক গুনিজন আছেন। তাই বাংলাদেশের হৃদয় পাবনা। এখানকার ইতিহাস আছে, ঐতিহ্য আছে। তিনি আরো বলেন, বর্তমান সময়ে সাংবাদিকদেরকে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে। দেশের জন্য গণমাধ্যমের যে শক্তি আছে, তথ্যের যে শক্তি আছে তা গণমানুষের জন্য ব্যবহারের আহ্বান জানান। তিনি বলেন, দেশে সাক্ষরতার হার বাড়ছে। বাড়ছে সংবাদপত্রের চাহিদা। পাশাপাশি সংবাদিকদের দায়িত্ব-কর্তব্যও বেড়ে চলেছে। মানুষের জন্য কাজ করার মানসিকতা নিয়ে সংবাদপত্রের পেশায় আসছে মানুষ। তবে মফস্বল শব্দটা না থাকাই ভালো। দুলালচন্দ্র বিশ্বাস আরো বলেন, তথ্যপ্রযুক্তির ফলে সাংবাদিকতার চরিত্র এবং গনমাধ্যমের চরিত্র দিনদিন বদলে যাচ্ছে। এই চ্যালেঞ্জের মোকাবিলা করাই সাংবাদিকদের কাজ। এই উত্তরণের প্রক্রিয়ায় পিআইবি প্রশিক্ষন কার্যক্রম চালিয়ে যাচ্ছে। নবীন এবং প্রবীনদের সমম্বয়ে এই প্রশিক্ষণ সফল হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমান তাঁর ভাষণে বলেন, প্রশিক্ষণের মাধ্যমে মেধার বিকাশ ঘটে। পিআইবির এই প্রশিক্ষণের মাধ্যমে পাবনার সাংবাদিকদের পেশাগত মান বৃদ্ধি পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। (ক্রমশঃ) (লেখক: সাংবাদিক ও কলামিস্ট)।
এবাদত আলী
সাংবাদিক ও কলামিস্ট
সদস্য পাবনা প্রেসক্লাব।
তারিখ: ১৫/০৯ /২০২৫.
