মোঃ নূরুল ইসলাম, চাটমোহর (পাবনা)
পাবনার চাটমোহর পৌর সদরের নতুন বাজার ঋষি পাড়া মহল্লার বাসিন্দা প্রবীণ সাংবাদিক ঢাকা থেকে প্রকাশিত সাপ্তাহিক আজকের পৃথিবী নির্বাহী সম্পাদক, দৈনিক আমাদের বড়াল পত্রিকা উপদেষ্টা এসএম রেজাউল করিম পাশা রাজু সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৯ টার দিকে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৬০) বছর। পরিবার সূত্রে জানা গেছে, এদিন সকালে বাড়ির পাশে বাজারে বসে চা খাওয়া অবস্থায় শারীরিক ভাবে অসুস্থ হয়ে মৃত্যু কলে ঢলে পড়েন। নিহত পাশা মধ্য শালিখার মরহুম আফতাব উদ্দিন প্রামাণিকের ছেলে।
প্রায় এক বছর পূর্বে তার একমাত্র পুত্র মারা গেছেন । মৃত্যুকালে তিনি স্ত্রী মেয়ে আত্মীয় স্বজন বন্ধু শুভাকাঙ্ক্ষীসহ বহু গুনগাহী রেখে গেছেন।
