মরহুম সাইফুর রহমান স্মৃতি পরিষদ-এর উদ্যোগে স্বরণ সভা ও দোয়া মাহফিল

মশাহিদ আহমদ, মৌলভীবাজার : বাংলাদেশের সাবেক সফল অর্থ ও পরিকল্পনা মন্ত্রী – মরহুম এম সাইফুর রহমান এর ১৬তম শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে মরহুম সাইফুর রহমান স্মৃতি পরিষদ যুক্তরাজ্যের উদ্যোগে স্বরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে। গত মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ইস্ট লন্ডনের বেথনাল গ্রীণস্থ অট্রিয়াম হলে এ স্বরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়। সংগঠনের সভাপতি সাইদুর রহমান রেনুর সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ অদুদ আলম, সাংগঠনিক সম্পাদক সোয়ালেহীন করিম চৌধুরী ও প্রচার সম্পাদক রিয়াদ আহাদ এ যৌত্র পরিচালনায় আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- এম সাইফুর রহমান স্মৃতি পরিষদের প্রধান পৃষ্টপোষক মরহুম এম সাইফুর রহমানের সুযোগ্য সন্তান সাবেক এমপি এম.নাসের রহমান। তিনি তার বক্তব্য বলেন- বাংলাদেশের সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী মরহুম এম সাইফুর রহমান ছিলেন একজন সংস্কারক ও দেশপ্রেমিক। যার দূরদর্শিতা ও নিষ্ঠা বাংলাদেশের অর্থনীতিকে এক নতুন গতিপথে পরিচালিত করে। বাংলাদেশের ইতিহাসে তিনি ছিলেন সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা অর্থমন্ত্রী। যিনি সততা, দায়িত্বশীলতা ও দেশপ্রেমের এক উজ্জ্বল প্রতীক। দেশের আর্থীক শৃঙ্গখলা আনয়নে তিনি ছিলেন অনড়। দেশের সর্বোচ্চ পর্যায়ে থেকেও শিকড়ের সাথে তিনি ছিনেন নিবীড় ভাবে জড়িত। দেলোয়ার হুসেন আহাদের কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে এ স্বরণ সভায় বাংলাদেশী কমিউনিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন- বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম.এ মালিক, ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশিস এর প্রেসিডেন্ট ড.হাসনাত এম হুসেন এমবিই, ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাসস্ট্রিস সাবেক প্রেসিডেন্ট ড.ওয়ালি তসর উদ্দিন এমবিই, প্রফেসর শাহগীর বক্তত ফারুক, বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট নজরুল ইসলাম বাসন, লন্ডন বাংলা প্রেসক্লাব এর সেক্রেটারী তাইসির মাহমুদ, এম সাইফুর রহমান স্মৃতি পরিষদ যুক্তরাজ্যের সিনিয়র সহ-সভাপতি শরিফুজ্জামান চৌধুরী তপন, অন্যতম সহ সভাপতি নুরুল ইসলাম সেলুন, আব্দুল মুয়িদ খান বাদশাহ, সংগঠনের অন্যতম সদস্য শাইখুল ইসলাম সেকুল। সবচেয়ে আবেগঘন মুহুর্ত আসে যখন মঞ্চে ওঠেন মরহুমের নাতনী আমিরা রহমান। কণ্ঠরুদ্ধ আবেগে তিনি বলেন- দাদুর স্মৃতি আজও আমাকে পথ দেখায়। তিনি ছিলেন আমার সবচেয়ে বড় প্রেরণা। অনুষ্ঠানে প্রদর্শিত হয় মরহুম এম সাইফুর রহমানের বর্ণাঢ্য কর্মময় জীবনের উপর নির্মিত দুটি প্রামাণ্যচিত্র, যা উপস্থিত সবাইকে আবেগে ভাসিয়ে তোলে। স্মৃতিচারণ মুলক বক্তব্য রাখেন- মরহুম এম সাইফুর রহমান এর নাতনি আমিরা রহমান। বাংলাদেশের সাবেক সফল অর্থ ও পরিকল্পনা মন্ত্রী, মরহুম এম সাইফুর রহমানের ১৬তম শাহাদাৎ বার্ষিকীতে লন্ডনে আয়োজন করা স্মরণসভা ও দোয়া মাহফিলে প্রবাসীরা স্মৃতির আবেগে ভেসে ওঠেন। বিশেষ অতিথির বক্তব্যে যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম.এ মালিক বলেন- বাংলাদেশের উন্নয়নের ইতিহাসে তাঁর অবদান প্রজন্মের পর প্রজন্ম স্মরণ করবে। ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশীস এর প্রেসিডেন্ট ড. হাসনাত হোসেন এমবিই, বলেন- এম সাইফুর রহমান ছিলেন- অর্থনীতির স্থপতি,যিনি বাংলাদেশকে আন্তর্জাতিক অঙ্গনে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করেছিলেন। ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক প্রেসিডেন্ট ড.ওয়ালী তসর উদ্দিন বলেন- সাইফুর রহমান ছিলেন- প্রবাসীদের কাছে এক আত্মবিশ্বাসের প্রতীক। তিনি দেখিয়েছিলেন কিভাবে প্রবাসীদের অবদান দেশের অর্থনীতিতে যুক্ত হতে পারে। প্রফেসর শাহগির বখত ফারুক বলেন- তিনি শুধু রাজনীতিবিদ ছিলেন না, ছিলেন জাতীয় ইতিহাসের এক উজ্জ্বল অধ্যায়। বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট নজরুল ইসলাম বাসন বলেন- তিনি ছিলেন এমন এক নেতা, যিনি দেশকে অর্থনৈতিক মুক্তির পথে নিয়ে গেছেন। তাঁর প্রজ্ঞা ও বিচক্ষণতা আজও আমাদের কাছে দিশারীর মতো। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- চ্যানেল এস এর ফাউন্ডার চেয়ারম্যান মাহি ফেরদৌস জলিল, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার আব্দুস সালাম, আমার দেশ অনলাইনের সম্পাদক ওলিউল্লাহ নোমান, বাংলাদেশ প্রেসক্লাব লন্ডনের সভাপতি শাকির হুসেইন, ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সদস্য ও দৈনিক আমাদের কন্ঠ পত্রিকার লন্ডন প্রতিনিধি মোঃ সিফন মিয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট মেম্বার নসরুল্লাহ খান জুনেদ, বিশিষ্ট কমিউনিটি ব্যাক্তিত্ব সিরাজুল হক, টাওয়ার হেমলেট কাউন্সিলের সাবেক ডেপুটি মেয়র অহিদ আহমেদ, যুক্তরাজ্য বিএনপির প্রধান উপদেষ্টা সাইস্তা চৌধুরী কুদ্দুস, সিনিয়র-সহ সভাপতি আবুল কালাম আজাদ, সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুল হামিদ চৌধুরী, সহ-সভাপতি তৈমুস আলী, এম.এ মুকিত, তাজুল ইসলাম, আবেদ রাজা, জিয়াউর রহমান ফাউন্ডেশন ইউরোপ এর কোঅর্ডিনেটর কামাল উদ্দিন, বিশিষ্ট আইনজ্ঞ ব্যারিস্টার নজির আহমেদ, ব্যারিস্টার লিটন আফিন্দী, ব্যারিস্টার আলিমুল হক লিটন, ব্যারিস্টার লিয়াকত আলী, এডভোকেট আবুল হাসনাত, যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সম্পাদক গুলজার আহমেদ, মিসবাহুজ্জামান সুহেল, সালেহ আহমেদ জিলান, বিএনপি নেতা আখতার হুসেন, সাঈদ আলী রাজন, তাজ উদ্দিন, সাবেক যুগ্ম সম্পাদক শহীদুল ইসলাম মামুন, নাসিম আহমেদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ, যুক্তরাজ্য যুবদলের সাবেক সভাপতি রহিম উদ্দিন, সভাপতি আফজাল হুসেন, সেক্রেটারী বাবর চৌধুরী, স্বেচ্ছাসেবক দল সেক্রেটারী আবুল হুসেন, এমএসআর স্মৃতি পরিষদ যুক্তরাজ্যের সহ-সভাপতি জামাল খালিক, মুজিবুর রহমান মুজিব, সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুল ওয়াহিদ, যুগ্ম সম্পাদক বকশী শামীম আহমেদ, রুহুল ইসলাম রুলু, কোষাধ্যক্ষ শফিকুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক রাজুল জামান, সহ-কোষাধ্যক্ষ জাবেদ আলম, অন্যতম সদস্য হাবিবুর রহমান ময়না, সৈয়দ জমসেদ আলী, আব্দুল কাদির, আব্দুল হান্নান, শাহ সাইফুল আক্তার লিখন, মুহিদুর রহমান আপেল, রাসেল খান, জলিল চৌধুরী, তাজুল ইসলাম, রাহাত চৌধুরী, রাজন চৌধুরী, জাকির তরফদার, যুক্তরাজ্য যুবদলের সহ-সভাপতি আমিরুল ইসলাম চৌধুরী সামাদ, যুগ্ম সম্পাদক মিলাদ হোসেন রুবেল, মোহাম্মদ সাদিক, রুহুল আমিন, এস রহমান রাব্বি প্রমুখ। সভায় মোনাজাত পরিচালনা করেন-ব্রিকলেন জামে মসজিদ এর খতিব মাওলানা নজরুল ইসলাম। যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে আগত বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশির অংশগ্রহণে নৈশভোজের মধ্য দিয়ে আবেগময় এই স্মরণসভা শেষ হয়।