শ্রমিক নেতা ইসহাক স্মরণে সভা ও দোয়া মাহফিল পাবনায়

খালেদ আহমেদ :

বার বার নির্বাচিত পাবনা জেলা ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মরহুম আমিরুল ইসলাম ইসহাক এর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় পাবনায় স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ১০ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টায় দক্ষিণ রাঘবপুর হাজী ইঞ্জিনিয়ার আবুল কাশেম মহিলা আলিম মাদ্রাসার মাহী মুক্তার অডিটরিয়ামে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের উদ্যোক্তা পাবনা জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি মোজাম্মেল হক কবির সভাপতিত্ত্ব করেন। তিনি বলেন মরহুম আমিরুল ইসলাম ইসহাক ছিলেন পাবনার শ্রমিক আন্দোলনের একজন নিবেদিতপ্রাণ নেতা। শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা ও কল্যাণের জন্য তিনি সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছেন। সহজ-সরল জীবনযাপন, মেধা, সততা ও দৃঢ় নেতৃত্বগুণের কারণে তিনি শ্রমিক সমাজের কাছে একজন প্রিয়মুখে পরিণত হয়েছিলেন।

তাঁর দীর্ঘদিনের শ্রমিক রাজনীতিতে শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপত্তা এবং সম্মানজনক অবস্থান নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করেছেন। বার বার নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করায় বোঝা যায় শ্রমিকরা তাঁর প্রতি কতটা আস্থা ও ভালোবাসা রাখতেন।

সিএনএফ টিভির চেয়ারম্যান খালেদ আহমেদের সঞ্চালনায় মরহুম ইসহাকের সংক্ষিপ্ত জীবনী নিয়ে সম্মানিত অতিথির আলোচনা করেন পাবনা জেলা এ্যাডভোকেট বার সমিতির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট সুলতান মাহমুদ খাঁন এহিয়া, পাবনা জেলা ট্রাক মালিক গ্রুপের সাধারণ সম্পাদক রুহুল আমিন বিশ্বাস রানা, জেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক কায়েম হোসেন, সদস্য সচিব মনির আহমেদ, পাবনা জেলা মোটর মালিক গ্রুপের সভাপতি খাদেমুল ইসলাম বাদশা, সাধারণ সম্পাদক আব্দুল মমিন মোল্লা, পাবনা জেলা বাস মিনিবাস ও কোচ মালিক সমিতির সাধারণ সম্পাদক রেহানুল ইসলাম বুলাল, পাবনা জেলা মোটর শ্রমিক ইউনিয়নের

সভাপতি ফিরোজ খাঁন, পাবনা জেলা ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল বারেক, সাবেক সভাপতি শহীদুল্লাহ শেখ, সিনিয়র সহসভাপতি আমজাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক সুলতান শেখ, এডওয়ার্ড কলেজের সাবেক এজিএস এনামুল হক পলাশ, পাবনা থেকে প্রকাশিত একমাত্র দৈনিক ইংরেজি দি ডেইলি মর্নিং টাচ’র সম্পাদক এমজি বিপ্লব চৌধুরী ও বন্ধু কল্যাণ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আবু হানিফ স্বপন।

বক্তারা বলেন, ইসহাক ছিলেন সবার আপনজন। তিনি শুধু সংগঠনের নেতা ছিলেন না, অনেকের ব্যক্তিগত সমস্যায়ও পাশে দাঁড়াতেন। তাঁর প্রয়াণে পাবনা শ্রমিক সমাজ একজন যোগ্য অভিভাবককে হারিয়েছে, যা সহজে পূরণ হবার নয়।

উপস্থিত ছিলেন সার্বিক তত্বাবধানে থাকা সংগঠন বন্ধু কল্যাণ ফাউন্ডেশনের সহসভাপতি রফিকুল ইসলাম কিরণ, সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ, কোষাধ্যক্ষ মোল্লা সেলিম, নির্বাহী সদস্য আজিজুল মোল্লা, সদস্য হিরা, আমিরুল ইসলাম রিড, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম পাবনা জেলার সাধারণ সম্পাদক মোঃ বাপ্পি, ১০ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্য সচিব মোহাম্মদ আলমগীর হোসেন, ৫ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্য আব্দুল্লাহ হোসেন, আইনজীবী সহকারী সমিতির যুগ্ন সাধারণ সম্পাদক রুহুল আমিন আলম, এনসিপি নেতা আশরাফুল ইসলাম রাফি, স্বার্থক হোসেনসহ দেড় শতাধিক মুসল্লি।

উল্লেখ্য, মরহুম ইসহাক ২৬ আগস্ট রাত দেড় টায় মহেন্দ্রপুরে নিজ বাড়িতে ব্রেইন স্ট্রোক করে অসুস্থ হন। ঐ সময়ই তাকে দ্রুত এসোর্টে স্পেশালাইজড হসপিটালে নেয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর ঐ রাতেই ২ টায় রাজধানীর স্কায়ার হসপিটালের উদ্দেশ্যে রওয়ানা হন। সেখানে তার মাথায় দুইবার অস্ত্রোপচার হয়। পরে শুক্রবার ২৯ আগস্ট সকাল ১১ টায় স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকার করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন পাবনা জেলা মোটর শ্রমিক ইউনিয়নের

সভাপতি ফিরোজ খাঁন ও আলোচনা শেষে দোয়া পরিচালনা করেন অত্র মাদ্রাসা মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা ইসমাইল হোসেন।

এর আগে পাবনা জেলা ট্রাক মালিক গ্রুপের কিছু সদস্য ইন্তেকাল করাতে শূণ্য পদ পূরণ করতে মারুফ আহমেদ, খন্দকার শফিকুর রহমান লালু, এসএম রিসন রাজিব, জহুরুল ইসলাম আসিব, আফরোজ আলম মুন্না, মুস্তাফিজুর রহমান বিদ্যুৎ ও ইমদাদুল ইসলাম এই নতুন ৭ জনকে সদস্য পদ দিয়ে সনদ দেয়া হয়।