খানসামায় জৈব সার ও সুষম সার ব্যবহারে কৃষক সমাবেশ অনুষ্ঠিত

এস.এম. রকি, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি : মাটির স্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষায় জৈব সারের ব্যবহার বৃদ্ধি ও ডালোচুনের সঠিক ব্যবহার, মাটি পরীক্ষার ভিত্তিতে সার প্রয়োগ এবং সুষম সার ব্যবহারে কৃষকদের সচেতন করতে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে দিনাজপুরের খানসামা উপজেলার পাকেরহাট সিরাজুল প্রফেসর পাড়ায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার ইয়াসমিন আক্তার, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার নাসিব আহমেদ খান ও মো: আল-মুক্তাদির, উপ-সহকারী কৃষি অফিসার জাহিদুল ইসলাম ও মমিনুল বিন আমিনসহ স্থানীয় কৃষকরা।