বেশির ভাগ মা বোনেরাই বিএনপি ধানের শীষ ও খালেদা জিয়াকে ভালোবাসে – নাটোরে দুলু

নাটোর প্রতিনিধি
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বাংলাদেশের অর্ধেক হচ্ছে মহিলা । এই মহিলারা যদি মনে করে বাংলাদেশের ক্ষমতাকে রতবদল করতে হবে। একমাত্র মহিলারাই পারে বাংলাদেশেরক্ষমতাকে রতবদল করতে। কারন এই মহিলা যদি ঐক্যবদ্ধ ভাবে বলে, আগামী দিনে বেগম খালেদা জিয়াকে ক্ষমতায় বসাবো, এদেশের ধানের শীষকে ক্ষমতায় নিয়ে যাবো, একমাত্র মহিলারাই পারে জাতিয়তাবাদী দলকে ক্ষমতায় নিতে। বাংলাদেশের বেশির ভাগ মা বোনেরাই বিএনপি ধানের শীষ ও খালেদা জিয়াকে ভালোবাসে। বিএনপি
ক্ষমতায় গেলে ফ্যামিলি কার্ড করে দেবেন।
নাটোরে মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আলোচনা সভায় এসব কথা বলেন।
আজ মঙ্গলবার বেলা ১১ টার দিকে আলাইপুর এলাকা থেকে একটি শোভাযাত্রা করে জেলা জাতীয়তাবাদী মহিলা দলের নাটোর শাখা। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে জেলা বিএনপির কার্যালয়ে এসে আলোচনা সভা করে।সভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য রহিম নেওয়াজ, যুগ্ন আহবায়ক সাইফুল ইসলাম আফতাব, আব্দুল আজিজ, দাউদার মাহমুদ, মোস্তাফিজুর রহমান শাহীন, জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি সুফিয়া হক, সাধারন স¤পাদক মুর্শেদা খানম রুপালি, সাংগঠনিক স¤পাদক মাকসুদা পারভিন মায়া, যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিমসহ নেতা কর্মিরা।
দুলু আরো বলেন, এই ফ্যাসিস্টদের দ্বারা এদেশের প্রশাসনিক ব্যবস্থা সকল ক্ষেত্রে জুডিুশয়াল থেকে শুরু করে সকল ক্ষেত্রে আওয়ামী লীগ ফ্যাসিস্ট তন্ত্র কায়েম করেছে । এখান থেকে পরিত্রানের পথ তারেক রহমান। তারেক রহমান আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে যদি বিএনপি প্রতিষ্ঠিত হয় তাহলে এই ফ্যাসিস্ট তন্ত্র থেকে বের হতে যা করতে হয় তাই করবে বলে প্রত্যাশা এই নেতার।