আতাইকুলায় ৩২পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

সাঁথিয়া প্রতিনিধিঃ পাবনার আতাইকুলা থানা পুলিশ গোপন অভিযান চালিয়ে নিজ এলাকা হতে ৩২ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে। রবিবার সন্ধ্যায় থানার রঘুনাথপুর গ্রামের সুমনের বাড়ি থেকে তাদের আটক করে পুলিশ।
থানা সুত্রে জানা যায়, রবিবার সন্ধ্যায় থানার এসআই সুলতান মাহমুদ সঙ্গীয় ফোর্সসহ গোপন অভিযান চালিয়ে রঘুনাথপুর গ্রামের মন্টু কশাই এর ছেলে সুমনের (৩৩) বাড়ী থেকে সুৃনসহ একই গ্রামের টুটুলের ছেলে রহমতুল্লাহ তমাল (১৯) ও মিজানের ছেলে আশিক (২২) কে আটক করে। তাদের নিকট থেকে ৩২ পিস ইয়াবা জব্দ করে। এসআই সুলতান মাহমুদ জানান তারা পেশাদার মাদক ব্যবসায়ী। সুমনের নামে ১০ মামলা, তমালের নামে ৫ মামলা ও আশিকের নামে একটি মামলা রয়েছে। থানায় মামলার প্রক্রিয়া চলছে।  তিনি আরো বলেন অভিযান অব্যহৃত থাকবে।