অপারেশন ডেভিলহান্ড আতাইকুলায় ইউনিয়ন যুবলীগ সহসভাপতি আটক

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধিঃ
পাবনার আতাইকুলা থানায় ডেভিলহান্ড অপারেশনে কার্ষাক্রম নিষিদ্ধ ঘোষিত  ইউনিয়ন যুবলীগ সহসভাপতি আমিনুল ইসলাম রন্জুকে আটক করেছে পুলিশ। সে উপজেলার ভুলবাড়িয়া ইউনিয়ন যুবলীগ সহসভাপতি ও স্বরগ্রামের আফছার প্রাং এর ছেলে। তার নামে হত্যা, বিস্ফোরকসহ তিনটি মামলা রয়েছে।
থানা পুলিশ জানায় অপারেশন ডেভিলহান্ডের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ অভিযান চালিয়ে রবিবার ভোররাতে নিজ এলাকা থেকে তাকে আটক করে। আতাইকুলা থানার দায়িত্ব প্রাপ্ত অফিসার জুবাইদুল ইসলাম সত্যাতা নিশ্চিত করে বলেন, রঞ্জু হত্যা, বিস্ফোরক ও হত্যা চেষ্টা মামলার পলাতক আসামী। রবিবার তাকে আদালতে প্রেরন করা হয়েছে।