আদমদীঘিতে ট্রাক-ট্রাক্টর সংঘর্ষ হেলপার নিহত আহত-২

আদমীঘি(বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘির অদুরে ট্রাক ও ট্রাক্টরের মুখোমুখি সংর্ঘষে আকবর আলী (২২) নামের ট্রাক্টরের হেলপার নিহত ও চালকসহ অপর দুইজন আহত হয়েছে। গত শুক্রবার দিবাগত রাত সোয়া ৪টায় বগুড়া-নওগাঁ মহাসড়কের আদমীঘির শারিব সার কারখানার নিকট এ দুঘর্র্টনা ঘটে। নিহত আকবর আলী রানীনগর উপজেলার আবাদপুকুরের তাছের উদ্দিনের ছেলে। অপর আহতরা হলো ট্রাক্টর চালক রানীনগর উপজেলার আবাদপুকুরের মো: মুসার ছেলে ফরহাদ আলী (২২) ও আক্কেলপুর উপজেলার ভাওয়ালগাড়ী গ্রামের আবু সাইদের ছেলে হেলপার রাশেদুল ইসলাম (৩০)।
জানাযায়, বগুড়া-নওগাঁ মহাসড়কে গত শুক্রবার দিবাগত রাত সোয়া ৪টার দিকে ঢাকা মেট্রো-ট -১৪-৫৯৭২ নম্বর বালু বোঝাই একটি ট্রাক বগুড়ার দিকে যাবার সময় উল্লেখিত স্থানে বিপরীত দিক থেকে আসা নম্বর বিহীন একটি ট্রাক্টরের মুখোমুষি সংঘর্ষ হয়। এতে ট্রাক ও ট্রাক্টর সড়কের পাশে উল্টে ট্রাক্টরের চালক হেলপারসহ তিনজন গুরুত্বর আহত হয়। আদমদীঘি ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে প্রথমে আদমদীঘি ও পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকের কলেজ হাসপাতালে স্থানান্ত করেন। সেখানে গতকাল শনিবার দুপুরে চিকিৎসাধিন অবস্থায় ট্রাক্টরের হেলপার আকবর আলী মারা যায়। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন. দুর্ঘটনায় কবলিত দুটি যানবাহন আটক করা হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে ।