খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে দিনাজপুরের খানসামা উপজেলায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ অনুষ্ঠান হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান সরকারের সভাপতিত্বে ও উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার তোফায়েল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা তমিজুল হক, ধর্মীয় আলোচক, মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।
