সাঁথিয়া প্রতিনিধিঃ
পাবনার সাঁথিয়া উপজেলার ভুলবাড়িয়া ইউনিয়নের স্বরগ্রাম দক্ষিণপাড়া গ্রামে অটোভ্যানে চার্জ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে সুজন (৩৫) নামে এক যুবকের মৃত্য হয়েছে। সে ওই গ্রামের আসাদ খার ছেলে। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার সন্ধ্যা সাতটায় নিজ বাড়ীতে।
নিহতের পিতা মোঃ আসাদ আলী জানান, সুজন অন্যান্য দিনের ন্যায় শুক্রবার সন্ধ্যায় অটোভ্যান চালিয়ে এসে বিদ্যুতের লাইনে চার্জ দিতে যায়। এসময় বিদ্যুতায়িত হলে তাকে উদ্ধার করে হাসাপতালে নেয়ার পথে মারা যায়। মৃত্যুর ঘটনা নিশ্চিত করেছেন স্থানীয় সাবেক যুবদল সভাপতি মহিদুল ইসলাম।
