মোঃ নূরুল ইসলাম, চাটমোহর (পাবনা):
পাবনার চাটমোহরে অভিযান চালিয়ে ১ কেজি ২৫০ গ্রাম গাঁজাসহ গৃহবধূকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)।
আটককৃত গৃহবধূ আকলিমা বেগম (৫৫) উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের কামালপুর হাটপাড়া গ্রামের কবির উদ্দিনের স্ত্রী।
বুধবার (২৭ আগস্ট) রাত দশটার দিকে র্যাব-১২ পাবনার সিপিসি-২ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে মো. ইব্রাহিম খলিলের নেতৃত্বে অভিযান পরিচালনা করেন। এসময় কবির উদ্দিনের বাড়ির বসতঘর থেকে গাঁজা উদ্ধার করে আটক করেন আকলিমাকে।
চাটমোহর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনজুরুল আলম জানান, আটককৃত আসামির বিরুদ্ধে মাদক আইনে মামলা রেকর্ড করা হয়েছে। আসামিকে বৃহস্পতিবার পাবনা জেল হাজতে প্রেরণ করা হবে।
