বাগমারায় ট্রাক ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নারীসহ ২ যাত্রী নিহত

নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি :
রাজশাহীর বাগমারার উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নের রামরামা গ্রামে ট্রাক ও ব্যাটারিচালিত চার্জার ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নারীসহ ২ জন নিহত হয়েছে। গতকাল রবিবার (২৪ আগষ্ট) সকাল পৌনে ১০ টার দিকে তাহেরপুর-শিকদারী সড়কের রামরামা গ্রামের সাবেক চেয়ারম্যান আলমগীর সরকারের বাড়ির উত্তরে এ মর্মান্তিক দূর্ঘটনা ঘটে। তবে ঘাতক ট্রাকটি পালিয়ে গেলেও পুলিশ ট্রাকটি উদ্ধার বা আটক করতে পারেনি বলে পুলিশ জানিয়েছে। নিহতরা হলেন, উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নের চেঁউখালী গ্রামের আব্দুল হান্নানের স্ত্রী খৈয়ম বেগম এবং একই গ্রামের মৃত আব্দুস সোবহানের ছেলে শহিদুল ইসলাম। প্রত্যক্ষদর্শীরা জানান, নিহতরা ভ্যান যোগে তাহেরপুর থেকে চেঁউখালী আসার সময় বৃষ্টিপাত হচ্ছিলো। এসময় মাছ ভর্তিএকটি ট্রাক ভ্যানে ধাক্কা দেয়।এতে ঘটনাস্থলেই খৈয়ম বেগম নামের এক মহিলার ঘটনাস্থলে মৃত্যু হয়। পরে এলাকার ছুটে এসে আহতদে র উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে শহিদুল ইসলামের মৃত্যু হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে তাহেরপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সোহাইল রানা জানান,ট্রাক ও ব্যাটারিচালিত চার্জার ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নারীসহ ২ জন নিহত হয়েছেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। তবে এ ঘটনায় ঘাতক ট্রাকটি পালিয়ে গেলেও পুলিশ ট্রাক ও চালকে আটক করতে পারেনি