ওসমান গনি বেড়া (পাবনা)
পাবনার বেড়ায় বাল্য বিবাহ করার অপরাধে শরিফুল ইসলাম (২৫) নামের এক যুবককে দুই মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার রাত ৯ টার দিকে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট বেড়া উপজেলা নির্বাহী অফিসার মো. মোরশেদুল ইসলাম এ সাজা দেন।অভিযুক্ত শরিফুল উপজেলার কৈটোলা ইউনিয়নের সিংহাসন গ্রামের রফিকুলের ছেলে।
জানা যায়, সন্ধ্যায় ওই ইউনিয়নের বেঙ্গালিয়া গ্রামে কনের মা কনের পিতার ইচ্ছার বিরুদ্ধে বাল্য বিবাহের দিচ্ছিলেন। কনের পিতা বিষয়টি বেড়া মডেল থানার অফিসার ইনচার্জকে অবহিত করেন। খবর পেয়ে ওসি অলিউর রহমান উক্ত গ্রামে কনের বাড়িতে গিয়ে বাল্যবিবাহ বন্ধ করে দেন। এ সময় বর শরিফুল ইসলামকে আটক করা হয়। এর আগে সে আরো দুটি বিয়ে করেছিলেন বলে জানা গেছে।পরে রাত ৯ টার সময় কনের বাড়িতে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট বেড়া উপজেলা নির্বাহী অফিসার মো. মোরশেদুল ইসলামের কাছে বর অপরাধ স্বীকার করেন। বিচারক বাল্য বিবাহ নিরোধ আইন২৯১৭ এর ৭(১) ধারা মোতাবেক বরকে দুই মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
