মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব-(স্বারক রেজি নং- ২৬৯ ) এর সহ-সভাপতি জোসেফ আলী চৌধুরী দৈনিক নয়া বঙ্গবাজার পত্রিকার সেরা প্রতিনিধি নির্বাচিত হওয়ায় ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়েছে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব কার্যালয়ে বুধবার (২০ আগষ্ট) বিকালে। দীপ্ত নিউজ সম্পাদক দুরুদ আহমদ এর সভাপতিত্বে ও দৈনিক গণমুক্তি পত্রিকার জেলা প্রতিনিধি চিনু রঞ্জন তালুকদার এর সঞ্চালনায় আয়োজিত শুভেচ্ছা অনুষ্ঠানে বক্তব্য রাখেন- মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক মশাহিদ আহমদ (দৈনিক আমাদের কন্ঠ), পতনউষা হাইস্কুল এন্ড কলেজে এর অধ্যক্ষ এডভোকেট বয়তুল হক চৌধুরী, তাওহীদ ইসলাম দাবা একাডেমীর প্রতিষ্টাতা ও পরিচালক তাওহীদ ইসলাম, বিশিষ্ট ব্যক্তিত্ব জয়নাল আবেদীন, মঈনুল হক (সংবাদ সারাদেশ), মো: রিপন (কমিশনার, জজ কোর্ট), আব্দুর রহমান রহমত, সুহেল হাকিম, সাংবাদিক ফরিদুল ইসলাম ফরাজ, শায়েক আহমদ (দৈনিক ঘোষনা), দুর্ণীতি মুক্তকরন বাংলাদেশে যুব ফোরাম এর সভাপতি ইকবাল হোসেন পাবেল, রিপন আহমদ (চ্যানেল এস), সাদিকুর রহমান সাব্বির (দুর্ণীতি তালাশ নিউজ টিভি), প্রকৌশলী গোবিন্দ গোস্বামী, হাসান আহমদ প্রমুখ।
