চাটমোহরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত 

মোঃ নূরুল ইসলাম,  চাটমোহর (পাবনা)
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চাটমোহর পৌর শাখার দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ আগস্ট) সন্ধ্যায় চাটমোহর বাসস্ট্যান্ড এলাকায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চাটমোহর পৌর শাখার অফিসে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চাটমোহর উপজেলা শাখার সেক্রেটারি মোহাম্মদ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে ও শ্রমিক কল্যাণ ফেডারেশন চাটমোহর পৌর শাখার সেক্রেটারি জাহিদ হাসান জুয়েলের সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ  ফেডারেশন পাবনা জেলা শাখার সেক্রেটারি মোহাম্মদ বদিউজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রমিক কল্যাণ ফেডারেশন চাটমোহর উপজেলা শাখার সভাপতি ও চাটমোহর পৌরসভার মেয়র পদপ্রার্থী মোঃ শহিদুল্লাহ মাস্টার।
প্রধান অতিথির বক্তব্যে বলেন, চাটমোহর পৌরসভায় শক্তিশালী কমিটি এবং জনবল রয়েছে। যারা দেশ ও সামাজিক কাজের জন্য ভূমিকা রাখবেন এবং চাটমোহর পৌর মেয়র পদপ্রার্থী শহীদুল্লাহ মাস্টারকে জিতানোর জন্য সর্ব শক্তি দিয়ে কাজ করবেন।