বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
নাটোরের বড়াইগ্রামে জুলাই বিপ্লব ও বিগত ১৬ বছরে ফ্যাসিবাদী বিচার ব্যবস্থায় মাওলানা মতিউর রহমান নিজামী ও আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীসহ সকল শহীদদের স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পরে তারা যুদ্ধাপরাধ ট্রাইবুনালে ফাঁসির দন্ডপ্রাপ্তরা জুডিশিয়াল কিলিংয়ের শিকার দাবি করে এসব হত্যাকান্ডসহ জুলাই বিপ্লবের গণহত্যায় জড়িতদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেন।
মঙ্গলবার বিকালে বড়াইগ্রাম পৌর চত্ত্বরে পৌর, বড়াইগ্রাম ও জোনাইল ইউনিয়ন জামায়াতের উদ্যোগে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যক্ষ দেলোয়ার হোসাইন খাঁন। উপজেলা আমীর মাওলানা হাবিবুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারী আবু বকর সিদ্দিকের সঞ্চালনায় সভায় প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী ও নাটোর-৪ আসনের এমপি প্রার্থী অধ্যাপক আব্দুল হাকিম। সভায় বিশেষ অতিথি হিসাবে জেলা মসজিদ মিশন একাডেমীর সভাপতি অধ্যাপক আবুল হোসাইন, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা হাশেম আলী মীর, জয়েন্ট সেক্রেটারী হাসানুল বান্না উজ্জল, পৌর আমীর আলমাস সরদার, বড়াইগ্রাম, নগর ও জোনাইল ইউনিয়ন জামায়াতের আমীর যথাক্রমে জয়নাল আবেদীন, হাসিনুর রহমান ও হাফেজ মাহবুবুর রহমান, জেলা ছাত্রশিবিরের প্রকাশনা সম্পাদক নাজমুল ইসলাম বক্তব্য রাখেন।
