সাঁথিয়ার আর’ আতাইকুলা ইউপির প্রশাসনিক কর্মকর্তার বিদায় ও বরণ সম্বর্ধনা

আবু ইসহাক সাঁথিয়া প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়া উপজেলার আর, আতাইকুলা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা রফিকুল ইসলামের বদলী জনীত বিদায় সম্বর্ধনা ও নবাগত প্রশাসনিক কর্মকর্তা মহিউদ্দিনকে স্বাগত জানানো হয়েছে।
১৮ আগষ্ট সোমবার সকাল ১১ টায় আর, আতাইকুলা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে তাদের এ আনুষ্ঠানিকতা করা হয়।
অনুষ্ঠানে আর আতাইকুলা ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম এ পরিষদের কর্ম কাজের বদলী জনিত বিদায়ী বক্তব্য দেন। নবাগত প্রশাসনিক কর্মকর্তাকে স্বগত জানিয়ে সবার সাথে পরিচয় করিয়ে দেন। নবাগত প্রশাসনিক কর্মকর্তা মহিউদ্দিন সবার সহযোগিতা কামনা করে স্বগত বক্তব্য দেন। এসময় আরো উপস্থিত বক্তব্য দেন আর, আতাইকুলা ইউনিয়ন বিএনপি’ র আহবায়ক আলমাস সরদার, সদস্য মুরাদ হোসেনসহ বিএনপি নেত্রীবৃন্দ, জামায়াত ইসলামী র ইউনিয়ন সভাপতি শহিদুল ইসলাম, হাসিবুর রহমান রুমিসহ সকল সদস্যবৃন্ত, সাঁথিয়া উপজেলার সকল ইউপির প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ, ,ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশগন। বক্তারা প্রশাসনিক কর্মকর্তা রফিকুল ইসলামের দীর্ঘদিনের কাজের প্রশংসা করেন। তার বিদায় বেলায় সকলেই তারপ্রতি ভালবাসার কথা ব্যক্ত করেন। সেই সাথে সকলের জনগনের সেবা করার কথা ব্যক্ত করেন। পারে বিদায়ী প্রশাসনিক কর্মকর্তা রফিকুল ইসলামকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।