সাগর সৈকত

এনামুল হক টগর

কতো নদী কতো সাগর কতো পাহাড় কতো পর্বত পেরিয়ে সুদূর-
শত মরুভূমি হাজার গ্রাম অসংখ্য নগরের স্মৃতি ভালোবাসা পেরিয়ে দীপ্তকর।
এই সবুজ সোনালী ফসলের মাঠ ও দিগন্ত পেরিয়ে ওই দূর নীল আকাশ।
নীলিমার প্রেমে সৌন্দর্যভরা প্রাণের রহস্যে জীবনের প্রিয়তমা বিশ্বাস।
তাকে খুঁজতে গিয়ে পুরাতন ইতিহাসের কাছাকাছি এসে দেখি নিঃস্ব।
সমুদ্র সৈকতে বিভ্রান্তির খেলায় কতো প্রতারণা অবিশ্বাস।
তুমি নেই তুমি নেই শুধু বিরহ বিচ্ছেদের ব্যাকুল জীবন অসহায়।
ছলনার কলা কৌশলে প্রেমের যন্ত্রণাগুলো কাঁদে ব্যথিত আশার স্বপ্ন পরিচয়।
সেই কবে তুমি মনের গভীরে আগুন জ্বালিয়ে চলে গেছো স্মৃতির বেদনায়!
মিথ্যা ভালোবাসার মোহ ও মায়ায় শুধু তোমার আমিত্ব অহংকার বিস্ময়।
অবিশ্বাসের ক্ষত বিক্ষত জ্বালায় প্রেমের প্রতি তোমার অবহেলা আকতি।
তুমিহীন আমাদের সেই পুরাতন বালুকাবেলার ভালোবাস অসহায় প্রীতি।
আজো কাঁদে বিপন্ন বিষণ্ণ ধূঁ-ধূঁ রিক্ত সময়ের ইতিহাস অগতি!
বিদগ্ধ ভালোবাসায় যুগল হাত ধরে আমরা দুজন ছিলাম সমুদ্র সৈকতে চঞ্চল!
জীবনের গভীরে ছিল কতো আনন্দ উৎসব কোলাহল,
আমাদের নাম দুটি লিখেছিলাম সংসার বন্ধনে সরল।
সেই শিরোনাম দুটি আজ বিরহ ব্যথায় মুছে গেছে কঠিন ঝড় ও তুফানে বিজন।
প্রবল বর্ষার ঢেউয়ে ঢেউয়ে বিধ্বস্ত সেই ছোট খেলা ঘরটি আজ রিক্ত মলিন।
বহু দিন বহু যুগ ধরে এখনো স্মৃতিগুলো কাঁদে করুন যন্ত্রণায়,
এই সমুদ্র সৈকতের কাছাকাছি এসে তোমাকে আহ্বান করি প্রিয়তম পুনরায়।
দৃঢ় দীপ্ত বিপ্লবী জীবনে সাম্য সৈনিক আমি প্রেমের পথে দক্ষ কাণ্ডারী।
আজন্ম যুদ্ধ বিধ্বস্ত রক্তাক্ত শরীরে পরিশুদ্ধ প্রেম বুকে আমি দিওয়ানা অঙ্গার!
দেশপ্রেমে অতন্দ্র কর্মজীবী গ্ৰাম ও নগরের বুকে সুষম বণ্টন আবাদ শান্তির!
মানবতার অধিকারে প্রতিবাদ প্রতিরোধ করি রাজপথে জনপদে শ্লোগান প্রশান্তির।
নির্মম ভয়ানক পথে পথে আমি হেঁটে যাই লড়াই করি শ্রমজীবী কর্মে নতুন আবিষ্কার।
অসংখ্য ধ্বংসস্তুপ আর রক্তাক্ত রণাঙ্গন পেরিয়ে আমি ছুটে যাই সুদূর সাম্যের।
পৃথিবীতে মানুষের সেবা করি অভাবমুক্ত জীবনের স্বনির্ভর দীর্ঘ সংস্কার।
মানবতার চেতনায় আমি তোমাকে খুঁজি তোমাকে ডাকি যেতে হবে লড়াইয়ে দীপ্তকর।
তুমি নেই তুমি নেই আমি শুধু একা দুঃখ কষ্ট ভরা প্রাণের বেদনা ভাঙা সংসার।
কতো যাতনা কতো প্রতারণা কতো অবিশ্বাস অশনি তোমার ভালোবাসায় মরিচীকা!
হারানো প্রেম ও ইতিহাসগুলো আজ বিলাপ করে বিষাদে সমাজ ক্লান্ত নির্বাক।
প্রেমহীন অনুতাপ ও পরিতাপে ক্ষয়ে ক্ষয়ে জীবনের সময়গুলো এখন অসহায়।
সাগর কুলে সেই চেতনাগুলো আজো কেঁদে ফিরে ব্যর্থ জীবন নিরুপায়।
কোন অচিন বাউল এক তারা হাতে এখনো সৈকতে গান করে ভালোবাসার পরিচয়।
কোন বিপ্লবী কবি এখনো সুমদ্র ঢেউয়ে কবিতা লেখে বিদ্রোহ সংস্কার ভাবনায়।
কোন সুজন নাবিক এখনো জাহাজে বাঁশি বাজায় সুর তোলে খোঁজে আপন ঠিকানা।
হয়তো তোমার চলমান রোমান্টিক জীবন এখন রঙ্গিন অন্ধকারে ব্যস্ত সারাক্ষণ।
হয়তো তুমি ভুলেই গেছো এই সমুদ্র এই সৈকতে ফিরে আসার প্রতিশ্রুতি স্মরণ!
সেই স্নেহভরা দিন সেই মমতাভরা রাত সেই প্রেমভরা স্মৃতিগুলো এখনো জীবন্ত নিপুণ!
শুধু তুমিহারা এই জীবন বিষে জর্জর বেদনায় বিক্ষোভে মলিন ক্রন্দন।
তুমি কি জানো হে প্রাচীন প্রিয়তমা হে সময়ের বন্ধু অর্জন ছাড়া জীবন মূল্যহীন?
আমি এখন বিপ্লবী বীর আমি এখন তোমার জন্য প্রতিক্ষা করি না অনাগত চেতনা।
তোমার কাছে প্রতিশ্রুতি দেওয়ার কারণেই পুনরায় ফিরে আসা সমুদ্র সৈকতে।
ভেবেছিলাম আঁধারের গভীরে নতুন আলোর প্রভা দেবে প্রেমের বন্ধন প্রীতি!
অবিশ্বাসের গভীরেই জ্বলে উঠবে তোমার পরিশুদ্ধ প্রেম জ্যোতির্ময় কিরণ বিশ্বাস!
অকল্যাণের গভীরেই জেগে উঠবে নতুন কল্যাণ সেবা সভ্যতা পুষ্প নন্দন।
কিন্তু এখানে এসে দেখি তুমি নেই তুমি নেই চেতনাগুলো বিধ্বস্ত সময় বৃথা বিপন্ন।
তুমি হয়তো জানো আমি এখনো আগের মতোই কথা রক্ষা করি যথাযথ প্রতিশ্রুতি।
যে ভাবে অতীতে সোনালী দিনে তোমাকে কথা দিয়ে কথা রাখতাম কতো স্মৃতি।
সূর্যকিরণ পূর্বাভাস প্রভাতে তোমার জন্য নতুন ফুল এনে দিতাম সৌন্দর্যের প্রগতি।
ভালোবাসার এক নিগূঢ় বিশ্বাস বিদগ্ধ প্রেমের চেতনায় জীবন ছিল দীপ্ত!
কর্মজীবী রাখাল আমি মাঠে মাঠে আবাদ করি কৃষাণ কৃষাণীর সবুজ শস্য।
চলমান সময়ে দক্ষ বিজ্ঞানী আমি এক প্রকৌশলী সংস্কার নতুন আশ্বাস।
প্রতিনিয়ত অভাব অনাহারের বিরুদ্ধে আমি যুদ্ধ করি সভ্যতার বিকাশ পরিবর্তন।
আমি কখনো নতুন ফসলের গবেষণায় প্রাণশক্তির রসদ জোগাই ফসলের চেতনা।
শুধু ভালোবাসার স্মৃতি ও মধুময় প্রেমের অভিজ্ঞতায় জীবনের ইতিহাস নির্ণয়!
তোমার প্রতি ছিল আমার প্রাণের বিশ্বাস অনাগত ভালোবাসার উদ্যানে পরিচয়।
তোমার প্রেমে আমি ছিলাম বিপ্লবী বীর মানবতায় বিদগ্ধ দেশপ্রেম জ্যোতির্ময়।
কিন্তু তুমি এখন সব ভুলে গিয়ে ওই নগরের উঁচু বিত্তশালায়!
মদের উৎসবে দিওয়ানা এক রূপসীনি মাতাল মাদকের ঘোরে দিশেহারা লালসায়।
আমি এখন এই আধুনিক আবাদের খামারে নব নব ফসল ফলাই বৈচিত্র্যময়।
নগরের কারখানায় নতুন নতুন পণ্য আবিষ্কার করি গবেষণা চিকিৎসায়।
সময়ের প্রয়োজনে উপাদানগুলো পৌঁছে দেই গ্রাম নগর ও পৃথিবীতে মানুষের সেবায়।
শোন হে আর্দশহীন প্রিয়তমা আমি এখনো তোমাকেই ভালোবাসি!
ঠিক আগের মতোই নিপুণ অভিজ্ঞতায় অবিস্মরণীয় ফুলের গন্ধে গন্ধে অশেষ।
কিন্তু তোরার প্রতিশ্রুতি ভঙ্গ ও অবিশ্বাসের ছলনাগুলো ঘৃণায় ব্যথিত সর্বশেষ।।
তুমি না আসলেও আমি কিন্তু এসেছি এই স্মৃতিময় সাগর সৈকতে ইতিহাস সাক্ষী দ্বীপ!
তুমি ছাড়া আমি শুধু একা একা ফিরে যাবো বেদনা ও ব্যথাগুলো বুকে নিয়ে বিপুল আক্ষেপ।
দীর্ঘ বিপ্লবী জীবনের আর্দশ ও মানবতার নির্মাণে আশার নতুন ঠিকানায়।
সেখানে গিয়ে আমি তৈরি করবো সময়ের আধুনিক চাহিদা স্বনির্ভর সঞ্চয়!
নতুন নতুন সেবা দেবো কল্যাণ ভালোবাসা দেবো মানবতার প্রেম উদয়।
১৮/০৮/২০২৫