স্টাফ রিপোর্টারঃ অর্থঋণ আদালত পাবনার সেরেস্তাদার মোঃ আজিম উদ্দিনের বিরুদ্ধে উৎকোচ গ্রহনের অভিযোগ পাওয়া গেছে। সুত্র জানায় , বিভিন্ন ব্যাংকের নিলাম বিজ্ঞপ্তি ও সনমজারীর বিজ্ঞপ্তিগুলো স্থানীয় এবং জাতীয় পত্রিকায় ছাপানো হয়। বিল পাশ করতে সেরেস্তাদারের কাছে গেলে তিনি প্রতিটা বিজ্ঞাপনের জন্য ১০০০/- ( এক হাজার) টাকা করে উৎকোচ গ্রহন করেন। টাকা না দিলে তিনি মাসের পর মাস ঘুরান বিল পাশ করেন না। এদিকে বিল পাশ করতে দেরী হলে সংশ্লিষ্ট ব্যাংকের বিল পাওয়া যায়না। সূত্র আরোও জানান, গত ১ আগস্ট/২৫ ঢাকার একটি পত্রিকায় কয়েকটি সনম জারী ছাপানো হয়।যথারীতি অর্থঋণ আদালতে সেরেস্তদারের কাছে পত্রিকাসহ বিল দাখিল করা হয়। প্রতিটা বিজ্ঞাপনের জন্য ১৫০০/- করে বিল দাখিল করা হয়। এই বিল পাশ করতে গেলে উক্ত সেরেস্তদার প্রতিটি বিলের জন্য ১০০০/- টাকা করে উৎকোচ চান। টাকা না দেওয়ায় এ পর্যন্ত তিনি বিলগুলো পাশ করে দেননি। তিনি বিভিন্ন অজুহাতে দিনের পর দিন কালক্ষেপন করছেন। নাম প্রকাশে অনিচ্ছুক ভুক্তোভোগী জনৈক আইনজীবী সহকারী জানান, মামলার বাদী এবং বিবাদী উভয়ের কাছ থেকেই তিনি বিভিন্ন অজুহাতে উৎকোচ গ্রহন করেন। এ ব্যাপারে জনৈক সাংবাদিক জানান, শুধু পত্রিকার বিল নয় । যে কোন কাজে গেলে উক্ত সেরেস্তাদার উৎকোচ ছাড়া কোন কাজ করেন না। জনৈক আইনজীবী বলেন, সম্প্রতি উক্ত সেরেস্তাদারের উৎকোচ নেয়ার ব্যাপারে সংশ্লিষ্ট কোর্টের বিজ্ঞ বিচারককে অবহিত করা হলেও কোন কাজ হয়নি। সেরেস্তদার আজিম উদ্দিন আরও বেপোরয়া হয়ে উঠেছে। কাউকেই তিনি পরোয়া করছেন না। ঘটনা তদন্ত করে অভিলম্বে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া প্রয়োজন।এদিকে উক্ত সেরেস্তাদারকে বার বার মোবাইল করলেও তিনি মোবাইল রিসিভ করেননি।
