কালিহাতীতে বিএনপি প্রার্থীর মোটরসাইকেল শোডাউন ও পথসভা

কামরুল হাসান, টাংগাইল পতিনিধি : টাংগাইলে কালিহাতীর জনগণকে দলে সম্পৃক্ত করা, দলীয় নেতাকর্মীদের উজ্জীবিত করা এবং দলীয় প্রচারণার অংশ হিসেবে কালিহাতী উপজেলা বিএনপির থেকে জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী
দানবীর কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য লুৎফর রহমান মতিন এ সময় বিভিন্ন বাজারে রাস্তার মোড়ে মোড়ে এবং জনসমাগম এলাকায় থেমে থেমে পথসভা করেন এবং সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন এবং ৩১ দফা লিফলেট বিতরন করেন।

শনিবার বিকালে ৫ শতাধিক মোটরসাইকেলে নিয়ে নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে কালিহাতী উপজেলা এলেঙ্গা পৌরসভা হয়ে গোহালিয়াবাড়ী ইউনিয়নের বিভিন্ন এলাকায় মোটরসাইকেল শোডাউন করা হয়।

মোটরসাইকেল শোডাইনে উপস্থিত ছিলেন বিএনপি নতা কারা নির্যাতিত একেএম আব্দুল আউয়াল, উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি আনসার আলী সিকদার, উপজেলা ছাত্রদলের আহবাযক আমিনুর ইসলাম, ছাত্রদল নতা আরিফুল ইসলাম ও শরীফ মোল্রা প্রমূখ।

মোটরসাইকেল শোডাউন কালিহাতী উপজলা ও গোহালিয়াবাড়ী ইউনিয়নের বিএনপির নেতৃবৃন্দ, যুবদল, ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ অংশনেন পরে গোহালিয়াবাড়ী এসে শেষ হয়। এ সময়ে অংশ নেয় উপজেলা কৃষক দলের সাবেক সাধারন সম্পাদক মোজাম্মেল হক হিরো। এসময়

উপস্থিত ছিলেন কালিহাতী উপজেলা গোহালিয়াবাড়ী ইউনিয়নের বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন।