নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি :
রাজশাহী মহানগরীর কাঁদিরগঞ্জে ডক্টর ইংলিশ নামে কোচিং সেন্টারে যৌথ বাহিনীর অভিযানে পরিচালকসহ তিনজনকে আটক করা হয়েছে। উদ্ধার করা হয়েছে অস্ত্র ও বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম। গতকার শনিবার (১৬ আগস্ট) দুপুরে রাজশাহী সেনা ক্যাম্প ৪০ ইস্ট বেঙ্গলের (মেকানাইজড) পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এর আগে শুক্রবার রাত দেড়টা থেকে ওই কোচিং সেন্টারে অভিযান শুরু হয়। আটককৃতদের মধ্যে রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের চাচাতো ভাই ও বিএনপি নেতা শফিউল আলম লাটকুর ছেলে মুন্তাসেরুল আলম অনিন্দ্য রয়েছেন। তিনি ওই কোচিং সেন্টারটির মালিক ও ইংরেজি বিভাগের শিক্ষক। আটককৃত অপর দুজন হলেন, অনিন্দ্যর বন্ধু ফয়সাল আহমেদ (২৮) ও স্থানীয় কাদিরগঞ্জ মসজিদের খাদেম রবিন ইসলাম (২৮)। তারাও ওই কোচিং সেন্টারে কর্মরত ছিলেন। আটক আনিন্দো কয়েক বছর আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক রেজাউল করিম হত্যা মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার হয়েছিলেন। তবে পরে তিনি ওই মামলা থেকে অব্যাহতি পান। গতকাল শনিবার দুপুরে রাজশাহী সেনা ক্যাম্পের কমান্ডার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আরোও জানানো হয়,যে নগরীর বোয়ালিয়া থানার দরিখরবোনা এলাকায় ৪০ ইস্ট বেঙ্গল (মেকানাইজড) এর একটি বিশেষ অভিযান পারিচালিত হয়। দীর্ঘ এক মাসের গোয়েন্দা নজরদারির ভিত্তিতে পারিচালিত এ অভিযানেঅবৈধ অস্ত্র ও বিস্ফোরোকের সঙ্গে জড়িত সন্দেহজনক তিনজনকে আটক করা হয়। এছাড়া এ অভিযানে উদ্ধার করা হয় তিনটি অগ্নয়াস্ত্র ও গুলি, সামরিক মানের দূরবীন ও স্নাইপার স্কোপ, ৬টি দেশীয় অস্ত্র, ৫টি উন্নত মানের ওয়াকিটকি সেট, একটি সামরিক মানের জিপিএস, একটি টিজার গান, বিভিন্ন দেশিয় ও বিদেশি কার্টিজ, বিপুল সংখ্যক অব্যবহৃত সিম কার্ড, বিস্ফোরক বোমা বানানোর সরাঞ্জমাদি, ৬টি কম্পিউটার সেট, নগদ ৭ হাজার ৪৪৫ টাকা, বিভিন্ন দেশি বিদেশি মদ ও ১১টি নাইট্রোজেন কার্টিজ। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থাগুলো আরও তদন্ত শুরু করেছে এবং অভিযানের কার্যক্রম বর্তমানে চলমান। অবৈধ অস্ত্র, বিস্ফোরক কিংবা সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে ভবিষ্যতেও সেনাবাহিনীর কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে বলেও জানানো হয়।#
