ওসমান গনি বেড়া পাবনা ::
গণ সংযোগে ব্যস্ত সময় পার করছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির আজীবন সদস্য ও সাবেক ছাত্রনেতা আলহাজ্ব মীর ডা.মো. শফিকুল ইসলাম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৬৮.পাবনা – ১ ( সাঁথিয়া-বেড়া ) আসনে জাতীয়তাবাদী দল বিএনপি থেকে এমপি মনোয়ন প্রত্যাশী জিয়াউর রহমান ফাউন্ডেশনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির আজীবন সদস্য ও সাবেক ছাত্রনেতা আলহাজ্ব মীর মো. ডা. শফিকুল ইসলাম গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন।তিনি বিএনপি দল থেকে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৬৮.জাতীয় পাবনা -১ আসন থেকে এমপি প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন পাবার আশায় দীর্ঘদিন ধরে নির্বাচনী এলাকা ( সাঁথিয়া-বেড়া) উপজেলার বিভিন্ন জায়গায় প্রায় প্রতিদিনই তাঁর সমর্থকদের নিয়ে শোডাউন ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। গণসংযোগের অংশ হিসেবে শুক্রবার বিকেল থেকে রাত নয়টা পর্যন্ত তাঁর নিজ গ্রাম বেড়া উপজেলার হাটুরিয়া-নাকালিয়া ইউনিয়নের নতুন পেচাকোলা গ্রাম থেকে প্রায় ৫ শত ভ্যান গাড়িযোগে তাঁর সমর্থকদের নিয়ে হাটুরিয়া জগন্নাথপুর বেড়া পৌর এলাকার মোহনগঞ্জ, তেঘরি, হাতিগাড়া ও উপজেলার প্রাণকেন্দ্র সিঅ্যান্ডবি হয়ে চাকলা ও কৈটোলা নতুন ভারেঙ্গা, ইউনিয়নের বাটিয়াখড়া, রাকসা এবং শনিবার সকাল থেকে সাঁথিয়া উপজেলার করমজা , ডেমরা , ধুলাউড়ি , নন্দনপুর ইউনিয়নের বেশ কয়েকটি গ্রাম ও বাজার এলাকায় ব্যাপক শোডাউন সহ গণসংযোগ করে যাচ্ছেন।
স্থানীয় বিএনপির সংগঠনের নেতাকর্মী সহ সাধারণ মানুষের সাথে কথা বলে জানা যায় , পাবনা ১ (সাঁথিয়া-বেড়া) আসনে বিএনপি দল থেকে মনোনয়ন প্রত্যাশী সকল সম্ভাব্য প্রার্থীদের মধ্যে আলহাজ্ব মীর ডা.মো. শফিকুল একজন স্বচ্ছ ও পরিচ্ছন্ন রাজনীতিবিদ। দীর্ঘ সময় ধরে তিনি দল এবং তাঁর নির্বাচনি এলাকার মানুষের দুঃখ দুর্দশায় পাশে ছিলেন। মহামারি করোনা কালীন সময় থেকে এ পর্যন্ত ত্রাণ, চিকিৎসা, শিক্ষা ব্যবস্থা সহ নানা ধরনের সামাজিক উন্নয়নমূলক কাজে নিজেকে বিলিয়ে দিয়েছেন। তিনি তৃণমূল বিএনপির আস্থা ও ভরসার প্রতীক বলেও অনেকে আখ্যায়িত করেন।
এক সাক্ষাৎকারে আলহাজ্ব মীর মো.ডা. শফিকুল ইসলাম বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বুকে নিয়ে দীর্ঘদিন যাবত কাজ করে যাচ্ছি। সারা দেশব্যাপী বিএনপির দূর্দিনের সময় আমি দলের পাশে ছিলাম, দলের ভাবমূর্তি রক্ষার্থে নিজেকে বিলিয়ে দিতে আমি সব সময় প্রস্তুত আছি।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা – ১ আসনে যদি (বিএনপি) আমাকে প্রার্থী হিসেবে মনোনীত করে তাহলে সকলকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করে এই আসনে বিএনপির বিজয় সু-নিশ্চিত করে দেশ গড়তে তারুণ্যের অহংকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিশ্বস্ত সৈনিক হিসেবে কাজ করে যাব বলে তিনি এ প্রতিবেদক কে জানান।
