আটঘরিয়ায় সাপের কামড়ে নবম শ্রেণী শিক্ষার্থীর মৃত্যু

আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি
পাবনার আটঘরিয়ায় সাপের কামড়ে নবম শ্রেণী শিক্ষার্থী লাকি খাতুন (১৪) এর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় পাবনার সদর হাসপাতালে মৃত্যু হয়। নিহত লাখি খাতুন উপজেলার একদন্ত ইউনিয়নের ডেঙ্গার গ্রামের আমজাদ হোসেনের মেয়ে। সে উপজেলার চকীবাড়ি দাখিল মাদ্রাসার নবম শ্রেণীর শিক্ষার্থী।

নিহতের বাবা আমজাদ হোসেন জানান, মঙ্গলবার দিন গত রাতে প্রতিদিনের মতো নিজ ঘরে ঘুমিয়ে যান। ঘুমন্ত অবস্থায় রাত দুইটার দিকে সাপে কামড় দেয়। তার চিৎকারে বাড়ির লোকজন ঠিক পেয়ে দ্রুত পাবনা সদর হাসপাতালে নেয়। সেখানে চিকিৎসারত অবস্থায় মঙ্গলবার ভোর ৫ টার দিকে তার মৃত্যু হয়।