নাটোর প্রতিনিধি
নিরাপত্তারক্ষীদের হাত-পা বেঁধে ও অস্ত্রের মুখে জিম্মি করে নাটোর চিনিকলের কারখানার ভিতরে থেকে প্রায় ৯০ লাখ ৪ হাজার টাকার মালামাল লুট করেছে ডাকাতদল। এ ঘটনায় নিরাপত্তারক্ষীসহ ৮জনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতে রাখা হয়েছে। এঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। এবং দায়িত্ব অবহেলার কারণে ওই দ্ইুর্কমীকে অব্যাহিত দেওয়া হয়েছে।
রোববার(৩ আগষ্ট) দিনগত রাত সাড়ে ৩টার দিকে শহরের হুগলবাড়িয়া এলাকায় চিনিকলের কারখানায় এ ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় নাটোর চিনিকলের মহাব্যবস্থাপক (কৃষি) মো. ফেরদৌসুল আলমকে আহবায়ক করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ২ র্কমদিবসের মধ্যে প্রতিবেদনটি জমা দিতে বলা হয়েছে।
মিল কর্তৃপক্ষ জানায়, রোববার ভোর রাতে একদল ডাকাত চিনিকলে নিরাপত্তার দায়িত্বে থাকা নিরাপত্তারক্ষীদের হাত-পা বেঁধে ও অস্ত্রের মুখে জিম্মি করে মিলের ভিতরে প্রবেশ করে। এরপর ভিতরে থাকা কারখানার বিয়ারিং, ওয়েল্ডিং ক্যাবল, ব্রাশ, শ্যাফট, পাম্পের ইনার প্লেট, ফিটিং বুশ, সিরাপ পাইপ, স্টার ও রোটর ব্রাশ এবং তারসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায় ডাকাতদল। এছাড়া ইলেক্ট্রিশিয়ানের আলমারি ভাংচুর ও লুটপাট করা হয়। সব মিলিয়ে মিলের প্রায় ৯০ লাখ ৪ হাজার টাকার মালামাল লুট করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজন নিরাপত্তারক্ষীদের পুলিশি হেফাজতে নিয়ে যাওয়া হয় এবং দায়িত্ব অবহেলার কারণে নিরাপত্তারক্ষীসহ দ্ইুজনকে সাময়িক অব্যাহিত দেওয়া হয়েছে।
নাটোর চিনিকলের মহাব্যবস্থাপক (কৃষি) মো. ফেরদৌসুল আলম বলেন, এই ঘটনায় আমাকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী দুই কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। আমরা কাজ শুরু করেছি। এবং যথা সময়ে প্রতিবেনটি জমা দেবো।
নাটোর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আখলাছুর রহমান বলেন, গতরাতে নাটোর চিনিকলে দায়িত্বে থাকা নিরাপত্তারক্ষীদের বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে ২০-৩০জন ডাকাত কারখানায় প্রবেশ করে। এরপর কারখানার ভিতরে থেকে প্রায় ৯০ লাখ ৪ হাজার টাকার মালামাল ডাকাতি করে নিয়ে যায়। এসময় কারখানার ভিতরে থাকা আসবাপত্র ও আলমারীসহ বিভিন্ন মালামাল ভাঙচুর করে। এ ঘটনায় পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী দুই র্কমদিবসের মধ্য প্রতিবেদনটি জমা দিতে বলা হয়েছে।
নাটোরের পুলিশ সুপার আমজাদ হোসাইন বলেন, ঘটনাস্থল থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য নিরাপত্তারক্ষীসহ ৮ জনকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদ এবং তদন্ত কাজ চলমান রয়েছে। এ ঘটনায় নাটোর চিনিকলের মহাব্যবস্থাপক (প্রশাসন) মো. আনোয়ার হোসেন বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।
