মশাহিদ আহমদ, মৌলভীবাজার : রাজনগরে নারী ও শিশু নির্যাতন মামলার (রাজনগর থানার মামলা নং-০৪,তারিখ : ১৩/০৭/২০২৫ইং) প্রধান পলাতক আসামী ইয়াবর মিয়া (৩০)-কে গত ৩১ এপ্রিল যৌত্র অভিযানে গ্রেফতার করেছে র্যাব-৯- এর আভিযানিক দল। সে রাজনগর উপজেলাধীন ৪নং পাঁচগাও ইউনিয়নের কেওলা গ্রামের আই্ধসঢ়; উল্লার পুত্র। জানা যায়- ধৃত ইয়াবর ও তার সহযোগীরা (গত ২৯/০৬/২০২৫ইং- থেকে ৩০/০৬/২০২৫ইং পর্যন্ত) নেশা জাতীয় দ্রব্য সেবন করিয়ে একজন নারী (২২)-কে অজ্ঞান অবস্থায় ধর্ষন করে। পরের দিন অর্থাৎ -০১/০৭/২০২৫ইং. উক্ত নারী বুঝতে পেওে উক্ত ঘটনাটি তার মাকে বলে। তিনি তার সমুহ ঘটনার বিবরণ শুনে ভিকটিমকে প্রথমে মৌলভীবাজার শহরের একটি প্রাইভেট হাসপাতালে ও পরবর্তীতে ডাক্তারের পরামর্শ মোতাবেক মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনার ভিকটিম এর মা বাদী হয়ে ইয়াবর ও তার সহযোগী শিবলী বেগম-কে আসামী করে রাজনগর থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরর পর থেকে তিনি পলাতক ছিলেন।
