মরহুম শফিউর রহমান খান স্মরণে পাবনায় দুটি স্থানে অনুষ্ঠিত হলো শ্রদ্ধাঞ্জলি সভা

খালেদ আহমেদ :

সাংবাদিকতা ও সমাজসেবায় অনন্য অবদান রাখা প্রয়াত প্রবীণ সাংবাদিক ও সাহিত্যিক শফিউর রহমান খানকে স্মরণ করে পাবনায় অনুষ্ঠিত হলো দুই পর্বে শ্রদ্ধাঞ্জলি সভা। বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেলে প্রথম সভাটি অনুষ্ঠিত হয় দৈনিক সিনসা কার্যালয়ে এবং সন্ধ্যায় দ্বিতীয় পর্বের অনুষ্ঠান হয় পাবনা প্রেসক্লাবে।

উল্লেখ্য, শফিউর রহমান খান ছিলেন বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা পাবনা জেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি ও সাধারণ সম্পাদক, আঞ্জুমান মফিদুল ইসলাম পাবনা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি, বাংলাদেশ এডিটরস ফোরামের সদস্য, ভাসানী স্মৃতি পরিষদের সভাপতি, বাংলাদেশ আঞ্চলিক সংবাদপত্র পরিষদের সহসভাপতি এবং পাবনা প্রেসক্লাবের সদস্য। তিনি পাবনায় প্রথম সংবাদপত্র প্রকাশ করে সাংবাদিকতার ইতিহাসে অনন্য স্থান করে নিয়েছেন।

দৈনিক সিনসা কার্যালয়ে অনুষ্ঠিত প্রথম পর্বে সভাপতিত্ব করেন সিনসার নির্বাহী সম্পাদক কবি আলহাজ্ব আমিনুর রহমান খান। প্রধান অতিথির বক্তব্য দেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আলহাজ্ব মাহাতাব উদ্দিন বিশ্বাস।

বক্তব্য দেন পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাড. মির্জা আজিজুর রহমান, প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি ছিফাত রহমান সনম, দৈনিক ইছামতির ব্যবস্থাপনা সম্পাদক মোখলেছুর রহমান খান বিপ্লব, মশিউর রহমান খান শুভ, জামাতা প্রভাষক শাহ আলম, সহকারী সম্পাদক হাবিবুর রহমান হাবিব, কৃষিবিদ অধ্যাপক জাফর সাদেক, কবি তফিজ উদ্দিন বিশ্বাস, স্টাফ রিপোর্টার রবিউল ইসলাম রবি, দৈনিক পাবনার বাণীর ভারপ্রাপ্ত সম্পাদক রহমতুল্লাহ দোলন, কবি আসাদুর রহমান খান, সাংবাদিক শফিক আল কামাল, সেলিম মোর্শেদ রানা, রিদয় হোসেন নিরব, ক্যামেরাপার্সন জাকারিয়া শেখ, শেখ সোহেল রানা, ফজলে রাব্বি, সিয়াম হাসনাত প্রমুখ।

পবিত্র কুরআন তিলাওয়াত করেন খালেদ আহমেদ আল চিশতি নিজামী ফকির এবং দোয়া পরিচালনা করেন পাবনা সদর হাসপাতাল জামে মসজিদের পেশ ইমাম মাওলানা ইউনুস আলী খান।

প্রেসক্লাবে অনুষ্ঠিত দ্বিতীয় পর্বে সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি আখতারুজ্জামান আখতার এবং স্বাগত বক্তব্য দেন সাবেক সাধারণ সম্পাদক আঁখিনুর ইসলাম রেমন।

প্রধান অতিথির বক্তব্য দেন অধ্যাপক আলহাজ্ব মাহাতাব উদ্দিন বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন অ্যাডভোকেট মির্জা আজিজুর রহমান, প্রবীণ সাংবাদিক ও অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরির মহাসচিব আব্দুল মতিন খান, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল মাহমুদ মান্নান মাস্টার, প্রেসক্লাবের সাবেক সভাপতি এবিএম ফজলুর রহমান এবং কুষ্টিয়া মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ডা. ইফতেখার মাহমুদ।

বক্তব্য দেন কৃষিবিদ অধ্যাপক জাফর সাদেক, অ্যাডভোকেট নাজমুল হাসান শাহীন, জামাতা ও দৈনিক সিনসার সম্পাদক অধ্যাপক এস এম মাহবুব আলম, ছেলে মোখলেছুর রহমান খান বিপ্লব, এস এম আলাউদ্দিন, আবুল কালাম আজাদ, ড. নরেশ মধু, আবু হাসনা মো. আইয়ুব, রাজিউর রহমান রুমি, আহমেদ হিমায়ুন কবীর তপু প্রমুখ।

উপস্থিত ছিলেন প্রেসক্লাব সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। এই পর্বেও পবিত্র কুরআন থেকে তিলাওয়াত ও দোয়া পরিচালনা করেন মাওলানা ইউনুস আলী খান।

অনুষ্ঠানে বক্তারা বলেন, মরহুম শফিউর রহমান খান শুধু একজন সাংবাদিক নন, তিনি ছিলেন সমাজ পরিবর্তনের এক নির্ভীক কণ্ঠস্বর। তার পথ দেখানো আলোয় আজো অনেক সংবাদকর্মী এগিয়ে চলছেন।

উল্লেখযোগ্য বিষয় হলো, উভয় অনুষ্ঠানেই মরহুমের প্রতি শ্রদ্ধা জানাতে পাবনার সাংস্কৃতিক, সামাজিক ও সাংবাদিক মহলের বিশিষ্ট ব্যক্তিরা একত্রিত হন।