কাঁটার গভীরে দর্শন

এনামুল হক টগর

অহংকার হাঁটতে হাঁটতে এক সময় যন্ত্রণার কাছে গিয়ে দাঁড়ায় মনের হাহাকার।
আমিত্ব ক্রোধ জীবনকে মলিন করে তোলে ব্যথার গভীরে ছটফট করে চিৎকার।
প্রসব বেদনার ভেতর মাতৃত্বের গুণাগুণ সন্তান ভূমিষ্ট হয় স্রষ্টার দীপ্ত চেতনা।
কাঁটার আঘাতে ক্ষতবিক্ষত মালী উদ্যানে ফুল ফোঁটায় নতুন রঙের ভাবনা।
দুঃখ কষ্টের ক্ষত থেকে সভ্যতা আর মানবতার জন্ম হয় সেবার পথে কল্যাণ।
ব্যথাহীন জীবন মনকে অহংকারী করে তোলে ভবিষ্যৎ আন্ধকার অনাগত দিন বিষণ্ণ।
গভীর রাত প্রভাত ভেবে যে পাখি অশনি ডাকে অশুভ অসুর ক্রন্দন।
প্রেম ও জ্ঞানকে আঁকড়ে ধরো শক্তির রসদ পাবে ভালোবাসার রাস্তায় ঠিকানা।
একই ঘরের ভেতর যাবতীয় কর্ম রহস্যে পরীক্ষা নিরিক্ষা গবেষণা করি আমরা দু’জন।
মনে হয় কোটি কোটি মাইল দূরত্বে আমরা কঠিন তপস্যায় কাঁটার গভীরে তোমার দর্শন।।
৩০/০৭/২০২৫