ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে : দুলু

নাটোর প্রতিনিধি – বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী এ্যাডভোকেট. এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু
বলেছেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্যমত সু¯পষ্ট হওয়া উচিত।
গণতান্ত্রিক দেশে ফ্যাসিবাদ রাজনীতি করার অধিকার রাখে না। যেই মতাদর্শ অন্যের অধিকারে বিশ্বাস করে না তাদের আবার কিসের অধিকার? আমরা আওয়ামী লীগকে ফ্যাসিবাদ বলবো, আবার তাদের প্রতি নমনীয় হবো বা রাজনীতিতে পুনর্বাসন করতে চাবো তা চলবে না।
কিঞ্চিৎ সুযোগ পেলে ফ্যাসিবাদ কি করতে পারে তা গোপালগঞ্জের ঘটনায় নিশ্চয় ¯পষ্ট হয়েছে। এরা স্বাধীন বাংলাদেশ এর অস্তিত্ব হুমকির মুখে ফেলতে বিন্দুমাত্র কার্পণ্য করবে না। ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে । ফ্যাসিবাদরা যেন মাথাচাড়া দিয়ে না উঠতে পারে। সেজন্য আমাদের একত্রে কাজ করতে হবে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিস্টদের বিরুদ্ধে মোকাবেলা করতে হবে। সেজন্য যত দ্রুত সম্ভব দেশে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। তাহলে ফ্যাসিস্টরা সেই সুযোগ পাবে না। মহল্লায়, মহল্লায় পাহাড়ায় দিতে হবে, যেন ফ্যাসিবাদ যেন ঘুরে দাঁড়াতে না পারে। তাই নিজের মধ্য বিবেধ সৃষ্টি না করে দেশ গঠনে এক্যবদ্ধ হতে হবে।ফ্যাসিবাদদের ষড়যন্ত্র মোকাবেলা করতে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করেন। তা না হলে দেশে ফ্যাসিবাদরা মাথাচাড়া দিয়ে উঠবে।
বৃহ¯পতিবার সকালে শহরের আলাইপুরের জেলা বিএনপি অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে জেলা যুবদলের আয়োজনে বিক্ষোভ মিছিল
পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ।
সারাদেশে প্রশাসনের নির্লিপ্ততায় আইনশৃংখলা পরিস্থতির অবনতি, ষড়যন্ত্র করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নাটোরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে । বিক্ষোভ মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন মাদ্রাসা মোড়ে এসে শেষ হয়।
জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিমের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্যে দেন- জেলা বিএনপির আহ্ধসঢ়;বায়ক রহিম নেওয়াজ, সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম-আহবায়ক জিল্লুর রহমান খান বাবুল চৌধুরী, মোস্তাফিজুর রহমান শাহীন  সাইফুল ইসলাম আফতাব , বিএনপি নেতা নাসিম উদ্দীন নাসিম , জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্ধসঢ়;বায়ক সানোয়ার হোসেন তুষারসহ জেলার বিভিন্ন এলাকার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সমাবেশে রুহুল কুদ্দুস তালুকদার দুলু আরোও বলেন, যতোক্ষণ পর্যন্ত নির্বাচিত সরকার না আসবে ততোক্ষণ দেশের অস্থিতিশীল পরিস্থিতি দুর হবে না। এজন্য দ্রুত নির্বাচন দেয়া প্রয়োজন।