আবু ইসহাক সাঁথিয়া প্রতিনিধিঃ “কৃষিই সমৃদ্ধ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনার সাঁথিয়ায় পেয়াজ সংরক্ষনের জন্য ” আধুনিক এয়ার ফ্লো ” মেশিন বিতরন উদ্বোধন অনুষ্ঠিত হয়।
বুধবার সকালে উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলা চত্তরে কৃষি অফিসার কৃষিবিদ সঞ্জিব কুমার গোস্বামীর সভাপতিত্বে উক্ত বিতরন অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রিজু তামান্না। ২০২৪/২৫ অর্থবছরে কৃষি প্রনোদনা কর্মসুচীর আওতায় গ্রীষ্মকালীন পেয়াজ সংরক্ষনের জন্য কৃষকদের মাঝে আধুনিক এয়ার ফ্লো ” মেশিন বিতরন করা হয়। পেয়াজ পচনশীল ফসল হলেও কৃষক পর্যায়ে তাকে আধুনিক পদ্ধতি ব্যবহার করে দীর্ঘ দিন মজুত রেখে কৃষক যেন লাভবান হয় সরকার সে লক্ষ্যে আধুনিক এয়ার ফ্লো মেশিন বিতরন করা হয়।
এসময় আরে উপস্থিত ছিলেন উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার নুরে আলম বাপ্পী, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার জুনায়েদ আলসাদী, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন ও উপ-সহকারী কৃষি কর্মকর্তারা।
