সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ

জামিমা তানভিন রোজী সিংড়া (নাটোর) প্রতিনিধি
বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে লিফলেট বিতরণ করেছেন “পরিবেশ ও প্রকৃতি আন্দোলন” নামের একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান।
নাটোরের সিংড়া কোর্ট মাঠ এলাকায় আজ ২৫ জুন দুপুরে বিভিন্ন পেশাজীবি মানুষের মাঝে এ লিফলেট বিতরণ করেন সংগঠনের সভাপতি মোল্লা মোঃ এমরান আলী রানা, সহসভাপতি সৌরভ সোহরাব, সাধারণ সম্পাদক আবু জাফর সিদ্দিকী, নির্বাহী সদস্য বাবুল হাসান বকুল সহ পরিবেশবাদী কর্মীরা।