নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি:
টেস্ট ক্রিকেটের ২৫ বছর উদযাপন করেছে রাজশাহী। গতকাল রোববার রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে বাংলাদেশ ক্রিকেট দলের টেস্ট
মর্যাদা প্রাপ্তির রজতজয়ন্তী উদযাপনকেরা হয়। এসময় ভবিষ্যত প্রজন্মের ক্রিকেটারদের অনুপ্রাণিত করতে অনূর্ধ্ব-১২ ক্রিকেট উৎসব, পেসার ও স্পিন হান্ট, ছবি আঁকার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। টেস্ট ক্রিকেটের ঐতিহাসিক মুহূর্ত নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে দেখানো হয় ভিডিও ও ছবি। বিসিবির ভাষ্য, কেন্দ্র থেকে প্রান্তিকে ক্রিকেটকে ছড়িয়ে দিতেই এ আয়োজন
করা হয়ে । ২০০০ সালের জুন মাসে ক্রিকেটের অভিজাত সংস্করণ টেস্ট খেলার মর্যাদা পেয়েছিল বাংলাদেশ। সেই টেস্ট মর্যাদা প্রাপ্তির ২৫ বছর স্মরণীয় করে রাখতে ৭ বিভাগে নানা আয়োজনে উৎসব করছে বিসিবি। এরই ধারাবাহিকতায় রোববার সকালে রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে আয়োজনের উদ্বোধন করেন বিসিবি সভাপতি ও বাংলাদেশের হয়ে টেস্টে প্রথম সেঞ্চুরি করা ব্যাটার আমিনুল ইসলাম বুলবুল। তিনি বলেন, ক্রিকেটকে সারাদেশে ছড়িয়ে দিতে এ আয়োজন।
রাজশাহীসহ ৭ বিভাগীয় স্টেডিয়ামে এ উৎসব হবে। রাজশাহীর স্টেডিয়াম নিয়ে বিসিবি সভাপতি বলেন, এখানে যে গ্রাউন্ড ফিল্ড আছে, এমন গ্রাউন্ড ফিল্ড অনেক দেশের নেই। এত সুন্দর উইকেট নেই। এখন রাজশাহীতে প্রথম শ্রেনীর খেলা হয়। আমার যেটা করবো রাজশাহী বিভাগের মধ্যে প্রিমিয়াল লীগ চালু করবো।
ক্রিকেট এ্যক্টিভিটি আরো বাড়াবো। ট্রেনিং, কোচিং ও অম্পোয়ারিং প্রোগ্রম বাড়াবো। বয়স ভিত্তিক খেলা আমার দুই দিনের জন্য করেবা।#
