রাজশাহীতে নাগরিকদের সচেতনতা বৃদ্ধিতে পেনশন মেলা

নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি:
রাজশাহীতে সর্বজনীন পেনশন স্কিম সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শুরু হয়েছে দিনব্যাপী পেনশন মেলা। গতকাল রোববার (২২ জুন) সকাল ১০টার সময় জেলা শিশু একাডেমি প্রাঙ্গণে বেলুন ও ফেস্টুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন জাতীয় পেনশন কর্তৃপক্ষের সদস্য (প্রশাসন ও অর্থ) এ. ওয়াই. এম. জিয়াউদ্দীন আল-মামুন। এসময় তিনি বলেন,অবসরজীবনের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে সর্বজনীন পেনশন স্কিম অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মেলার মাধ্যমে জনগণের মধ্যে এ বিষয়ে সচেতনতা সৃষ্টি করাই আমাদের লক্ষ্য। মেলায় সভাপতিত্ব করেন রাজশাহীর জেলা প্রশাসক আফিয়া আখতার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ হাবিবুর রহমান, অর্থ মন্ত্রণালয়ের উপসচিব মর্জিনা আখতার, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. রফিকুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মির্জা ইমাম উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ) মো. যোবায়ের হোসেন এবং বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা। অনুষ্ঠানটি পরিচালনা করেন- সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (শিক্ষা ও কল্যাণ শাখা) লায়লা নূর তানজু প্রমুখ।#