মোঃ নূরুল ইসলাম, চাটমোহর (পাবনা)
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাবনার চাটমোহরে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে র্যালিটি বের করা হয়। র্যালিতে বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। বিভিন্ন স্লোগানে মুখরিত র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
সভায় চাটমোহর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আব্দুর রহিম কালুর সঞ্চালনায় বক্তব্য দেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্নআহবায়ক সোহেল রানা, হরিপুর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম, উপজেলা কৃষক দলের আহবায়ক লিটন বিশ্বাস, উপজেলা শ্রমিক দলের সভাপতি মুন্তাজ আহমেদ, মথুরাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা স্বেচাসেবক দলের আয়বায়ক রেজাউল সরকার, বিএনপি নেতা আব্দুস কুদ্দুস আলো, পৌর বিএনপির সভাপতি আসাদুজ্জামান আরশেদ ও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ জিয়াউল হক সিন্টু প্রমুখ।
বক্তারা বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, দলের বিভিন্ন আন্দোলন-সংগ্রাম এবং দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় দলের ভূমিকা তুলে ধরেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, বিএনপি প্রতিষ্ঠার পর থেকে দেশের গণতন্ত্র, সার্বভৌমত্ব ও জনগণের অধিকার রক্ষায় কাজ করে আসছে। আগামী দিনেও দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
