সাঁথিয়া (পাবনা) প্রতিনিধিঃ
পাবনার সাঁথিয়া উপজেলা কৃষি অফিসের আয়োজনে তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় প্যাটার্ণভিত্তিক একক প্রদর্শনীর কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বিকালে বোয়াইলমারী কেজি স্কুলে আয়েজিত মাঠ দিবসে কৃষক আঃ মান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কৃষকদের মাঝে আলোচনা করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সঞ্জিব কুমার গোস্বামী। বিষেশ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত উপজেলা কৃষি অফিসার নুরে আলম বাপ্পী। সরিষা, বোরো ও রোপা আমন ফসলের বীজতলা, রোপন, পরিচর্যা, পোকামাকড় দমন, বীজ সংরক্ষণসহ উক্ত ফসলের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। এক ফসলী জমিকে তিন ফসলী জমিতে রুপান্তর করতে সঠিক সময় বীজ রোপন করার কলাকৌশলীর বিষয়ে আলোচনা করেন বক্তারা। “তেল ফসলের করি চাষ- সুস্থ্য থাকি বার মাস” এ প্রতিপাদ্যকে সাৃনে রেখে উপ-সহকারী কৃষি কর্মকর্তা প্রশান্ত কুমার দাসের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা রেজাউল করিম। আরো বক্তব্য দেন কৃষক জাফর ইকবাল বিদুত প্রমুখ।
এসময় আরো উপস্থিত ছিলেন উপ সহকারি কৃষি কর্মকর্তা মনিরুল ইসলাম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা জুনায়েদ আহম্মেদ ও তিন ইউনিয়নের কৃষক কৃষাণী।
